Logo
Logo
×

Advertisement

বিনোদন

শীতে যেসব খেতে পছন্দ নুসরাত ফারিয়ার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম

শীতে যেসব খেতে পছন্দ নুসরাত ফারিয়ার

নুসরাত ফারিয়া। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

Advertisement

শীত এলেই বদলে যায় ঢাকার চেনা রূপ। কুয়াশামাখা সকাল, ধোঁয়া ওঠা খাবার আর উৎসবের আমেজ মিলিয়ে শীতকাল যে অনেকেরই প্রিয়, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেই তালিকায় আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও। খাবারের লোভ আর শীতের উৎসব—এই দুইয়ের টানেই যেন সারা বছর এ ঋতুর অপেক্ষায় থাকেন এই আলোচিত অভিনেত্রী। 

শীতের খাবারের প্রতি নিজের দুর্বলতার কথা অকপটেই জানিয়েছেন নুসরাত ফারিয়া। এই সময়টায় অভিনেত্রীর কাছে অন্যতম আকর্ষণ রাস্তার সিদ্ধ ডিম। এ ছাড়া পাটিসাপটা, ভাপা পিঠা, ভুট্টা, হালিম আর লুচিও রয়েছে তার পছন্দের তালিকায়।

তার মতে, শীতের সঙ্গে জড়িয়ে আছে এক অন্যরকম স্বাদ ও অনুভূতি। 

ফারিয়া বলেন, ‘শীত সবারই প্রিয় ঋতু। ঢাকা শহরে শীতের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। এই সময়ে রাস্তার সিদ্ধ ডিম, পাটিসাপটা, ভাপা পিঠা, ভুট্টা, হালিম ও লুচি খেতে বেশ ভালো লাগে। আমার মনে হয়, এসব খাবারের জন্যই আমি শীতের অপেক্ষায় থাকি।’ 

তবে এখনই পছন্দের এসব খাবারে পুরোপুরি ডুব দিতে পারছেন না তিনি। আপাতত কাজের ব্যস্ততা সামলানোই তার মূল লক্ষ্য। কাজগুলো গুছিয়ে নিতে পারলেই ডায়েটের কড়াকড়ি থেকে কিছুদিনের ছুটি নিতে চান ফারিয়া। 

এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘এখন কাজটা একটু গুছিয়ে শেষ করতে পারলে ডায়েট থেকেও কিছুদিনের ছুটি নেব। তখন মনের আনন্দে এসব খাবার খাব। শীতের আরেকটি মজার দিক হলো, এ সময় অনেক কাচ্চি খাওয়া যায়। কারণ, শীতকালে সবাই বিয়ের আয়োজন করেন।’

শুধু খাবারই নয়, শীতের উৎসবমুখর পরিবেশও নুসরাত ফারিয়াকে সমানভাবে টানে। বিয়ের মৌসুমে চারপাশের আনন্দ-উৎসব তার কাছে শীতকে আরও বিশেষ করে তোলে। 

নিজের ভালো লাগার জায়গাটি তুলে ধরে ফারিয়া বলেন, ‘বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ, নাচ-গান সব মিলিয়ে উৎসবের আমেজ থাকে। খাওয়া-দাওয়া ও আনন্দ-উৎসবের কারণে শীত আমার সবচেয়ে প্রিয় ঋতু। আমার মনে হয়, ঢাকা তথা বাংলাদেশের শীত সবচেয়ে সুন্দর।’  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২ ঘণ্টা ঘুমিয়েই বিশ্বমঞ্চে সামিরা খান মাহির লড়াই

২ ঘণ্টা ঘুমিয়েই বিশ্বমঞ্চে সামিরা খান মাহির লড়াই

মানহানির মামলা করলেন তানজিন তিশা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

দেশের প্রথম বিশ্বসুন্দরী এখন কোথায়

দেশের প্রথম বিশ্বসুন্দরী এখন কোথায়

মিথিলা আউট, স্বপনের সঙ্গী প্রভা

মিথিলা আউট, স্বপনের সঙ্গী প্রভা

২২ ঘণ্টায় ১৬ লাখ ভিউ, জাত চেনালেন তানিয়া বৃষ্টি

২২ ঘণ্টায় ১৬ লাখ ভিউ, জাত চেনালেন তানিয়া বৃষ্টি

ভোটে এগিয়ে থাকা মাহির লড়াই কঠিন, তবে আশা ছাড়ছেন না

ভোটে এগিয়ে থাকা মাহির লড়াই কঠিন, তবে আশা ছাড়ছেন না

আরও পড়ুন

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার, কোন দেশের এই সুন্দরী?

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার, কোন দেশের এই সুন্দরী?

শীতে যেসব খেতে পছন্দ নুসরাত ফারিয়ার

শীতে যেসব খেতে পছন্দ নুসরাত ফারিয়ার

এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি, কিন্তু...

এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি, কিন্তু...

মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন মাহি

মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন মাহি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম