Logo
Logo
×

Advertisement

বিনোদন

২২ ঘণ্টায় ১৬ লাখ ভিউ, জাত চেনালেন তানিয়া বৃষ্টি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম

২২ ঘণ্টায় ১৬ লাখ ভিউ, জাত চেনালেন তানিয়া বৃষ্টি

Advertisement

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি মরণব্যাধি আক্রান্তে দীর্ঘ লড়াই শেষে আবারও অভিনয়ে ফিরেছেন। ব্রেন টিউমার, অস্ত্রোপচার ও কেমোথেরাপির কঠিন একসময় পার করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি।

দীর্ঘ অসুস্থতার কারণে প্রায় ৯  মাস অভিনয় থেকে দূরে ছিলেন তানিয়া বৃষ্টি। তবে কাজে ফিরেই যেন বুঝিয়ে দিলেন— পর্দায় তার উপস্থিতির আবেদন এখনো আগের মতোই অটুট রয়েছে। নতুন নাটক ‘অংশীদার’ দিয়ে ফিরেই দর্শকদের প্রশংসায় ভাসছেন তিনি।

এর আগে গত ২৬ অক্টোবর 'অংশীদার' নাটকটির শুটিংয়ে অংশ নেন এ অভিনেত্রী। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটি শনিবার (২১ নভেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। সেই নাটকটিতে তানিয়া বৃষ্টির সঙ্গে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর প্রমুখ।

‘অংশীদার’ নাটকটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। প্রকাশের পর প্রথম ২২ ঘণ্টায় নাটকটি দেখেছেন বিপুলসংখ্যক দর্শক। বর্তমানে এর ভিউ ১৫ লাখ ৮৫ হাজারের বেশি। নাটকটি দেখে আবেগাপ্লুত হওয়ার কথা জানিয়েছেন অনেক দর্শকরা। 

এক নেটিজেন  লিখেছেন— তাদের পরিবারেও তিন বোন, কোনো ভাই নেই। বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে সমাজের প্রচলিত বাস্তবতা তাকে কষ্ট দিয়েছে। আরেক নেটিজেন লিখেছেন— বাবার মৃত্যুর পর আত্মীয়স্বজনের নানা রূপ দেখেছেন তারাও। তাই নাটকটির গল্পের সঙ্গে নিজেদের জীবনের অনেক মিল খুঁজে পেয়েছেন।

নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক টানাপোড়েন, নারীর সম্পত্তির ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। ‘অংশীদার’ নাটকটির গল্পে নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন অনেক দর্শক। বিশেষ করে বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে নাটকের বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

প্রিয় অভিনেত্রীকে আবার পর্দায় দেখে শুভকামনা জানাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা। তার সুস্থতা কামনার পাশাপাশি নিয়মিত অভিনয়ে ফেরার প্রত্যাশাও জানিয়েছেন অনেকেই। দর্শকদের এমন ভালোবাসায় উচ্ছ্বসিত নির্মাতা ইকসান রনি।

তানিয়ার কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ইকসান রনি বলেন, অসুস্থতার কারণে আগে তাদের একসঙ্গে কাজ করার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পরে আবার যোগাযোগ হলে গল্পটি পড়ে তানিয়া নিজেই কাজটি করতে আগ্রহ প্রকাশ করেছেন। শুটিংয়ে তাকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী বলে মনে হয়েছে। 

এ নির্মাতা বলেন, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার ও আত্মমর্যাদার গল্প তুলে ধরতে চেয়েছেন তারা। দর্শকদের এমন সাড়া পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিজের বায়োপিকের জন্য প্রযোজক খুঁজছেন ববিতা

নিজের বায়োপিকের জন্য প্রযোজক খুঁজছেন ববিতা

‘ইশ! এমন একটা মেয়ে যদি আমার মায়ের ছেলের বউ হতো’

‘ইশ! এমন একটা মেয়ে যদি আমার মায়ের ছেলের বউ হতো’

কেন আলাদা থাকছেন ওমর সানী-মৌসুমী, জানা গেল কারণ

কেন আলাদা থাকছেন ওমর সানী-মৌসুমী, জানা গেল কারণ

আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

শাকিবের পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

শাকিবের পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

কবে ফিরবেন বুবলী

কবে ফিরবেন বুবলী

আরও পড়ুন

মিথিলা আউট, স্বপনের সঙ্গী প্রভা

মিথিলা আউট, স্বপনের সঙ্গী প্রভা

স্ত্রীকে নিয়ে মন্তব্য করায় কটাক্ষের মুখে অর্জুন

স্ত্রীকে নিয়ে মন্তব্য করায় কটাক্ষের মুখে অর্জুন

২২ ঘণ্টায় ১৬ লাখ ভিউ, জাত চেনালেন তানিয়া বৃষ্টি

২২ ঘণ্টায় ১৬ লাখ ভিউ, জাত চেনালেন তানিয়া বৃষ্টি

ভোটে এগিয়ে থাকা মাহির লড়াই কঠিন, তবে আশা ছাড়ছেন না

ভোটে এগিয়ে থাকা মাহির লড়াই কঠিন, তবে আশা ছাড়ছেন না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম