Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

নিজের বায়োপিকের জন্য প্রযোজক খুঁজছেন ববিতা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নিজের বায়োপিকের জন্য প্রযোজক খুঁজছেন ববিতা

Advertisement

ঢালিউডের অভিনয়শিল্পী বা সিনেমার তারকাদের জীবনী অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য বায়োপিক নির্মিত হওয়ার নজির খুব বেশি নেই। এ পর্যন্ত ঢালিউডের তারকাদের জীবনের ওপর ভিত্তি করে কোনো পূর্ণাঙ্গ বায়োপিক মুক্তি পাওয়ার সুনির্দিষ্ট তথ্যও নেই। তবে ঢালিউডের জনপ্রিয় তারকাদের জীবন নিয়ে বায়োপিক নির্মাণের উদ্যোগ ও আলোচনার কথা প্রায়ই শোনা গেছে। অনেক আগে সালমান শাহকে নিয়ে মৌসুমীর সিনেমা নির্মাণের পরিকল্পনার খবর প্রকাশিত হয়েছিল এবং শাকিব খানের উত্থান ও ক্যারিয়ার নিয়ে এফ আই মানিকের ‘স্টোরি অব শাকিব খান’ নির্মাণের উদ্যোগের কথা জানা গিয়েছিল। কিন্তু দুটোই খবর প্রচারের মধ্যে সীমাবদ্ধ। এ নিয়ে আর কোনো উদ্যোগও চোখে পড়েনি। কিছুদিন আগে চিত্রনায়িকা পপি ঘোষণা দিয়েছিলেন, তিনি নিজের জীবনের গল্প পর্দায় তুলে ধরবেন। কিন্তু তারও কোনো আপডেট নেই।

এবার কিংবদন্তি অভিনেত্রী ববিতা জানালেন, নিজের জীবনের গল্প কীভাবে দর্শকদের জানানো যায়, সে বিষয়টি নিয়ে ভাবছেন। অর্থাৎ বায়োপিক নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। বর্তমানে এ অভিনেত্রী অবস্থান করছেন কানাডায়। সেখান থেকেই এমন তথ্য জানিয়েছেন তিনি। এদিকে এক দশকেরও বেশি সময় ধরে নতুন কোনো সিনেমায় নেই ববিতা। এরইমধ্যে কিছু সিনেমায় কাজের প্রস্তাবও পেয়েছেন। কিন্তু সবমিলিয়ে তার ভালো লাগেনি বলেই গত এক দশকে তাকে পর্দায় দেখা যায়নি। তবে এরইমধ্যে তিনি নিজের বায়োপিকে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, যদি কেউ তার জীবনের গল্প ঠিকঠাক মতো তার কাছে তুলে ধরতে পারেন এবং সেই গল্প সঠিকভাবে নির্মাণের জন্য যতটা অর্থ বিনিয়োগ করা প্রয়োজন তা করা যায় তাহলে তিনি বায়োপিক নির্মানের অনুমতি দিবেন এবং তাতে তিনি অভিনয় করবেন।

ববিতা বলেন, ‘আমাদের দেশের বাইরে অনেক শিল্পীর বায়োপিক নির্মিত হয়েছে নানা সময়। তার মধ্যে কিছু কিছু বায়োপিক আমি দেখেছি। চেষ্টা করেছে ঠিকঠাক মতো তাদের জীবনের গল্প তুলে ধরতে। এরকম আমাকে নিয়ে যদি কেউ বায়োপিক নির্মাণ করতে চান তাহলে আমার জন্ম থেকে শুরু করে আমার পড়াশোনা, বাবা-মা, পরিবার, সিনেমা জীবনের শুরু, সিনেমায় ববিতা হয়ে ওঠার পেছনের কষ্ট, সংগ্রাম, গল্প, বাংলাদেশের সিনেমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমার পথচলা, অভিনয়ের জন্য আমার প্রাপ্তি, সিনেমাকে ঘিরে আমার সুখ, দুঃখ, আনন্দ, বেদনা- সর্বোপরি পুরো আমাকেই যেন সঠিকভাবে তুলে ধরা হয়, এমনভাবে যদি কেউ সঠিকভাবে গল্প লিখেন এবং তা যদি আমার ভালো লাগে তবেই বায়োপিক নির্মাণের অনুমতি এবং এতে আমার উপস্থিতি থাকতে পারে।’

তিনি আরও বলেন, ‘এর আগে বেশকিছু সিনেমা প্রযোজনা করেছি। সবই আমার মনের মতো গল্প নিয়েই করা। যে কারণে বায়োপিকটাও হতে হবে একদম আমার জীবনের নিখুঁত বর্ণনা। যদি তা না হয় তাহলে হয়তো বা বায়োপিক হবে না আমায় নিয়ে।’ উল্লেখ্য, ববিতাকে সর্বশেষ ২০১৬ সালে ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় দেখা গেছে। চলতি বছরের জুলাই থেকে কানাডায় ছেলের সঙ্গে অবস্থান করছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গান সংরক্ষণে ফাউন্ডেশন গড়ছেন জেমস

গান সংরক্ষণে ফাউন্ডেশন গড়ছেন জেমস

দেশে ফেরার অপেক্ষায় ইলিয়াস কাঞ্চন

দেশে ফেরার অপেক্ষায় ইলিয়াস কাঞ্চন

বিশ্বজুড়ে ১৮ ফরম্যাটে মুক্তি পাবে ‘বারানসী’

বিশ্বজুড়ে ১৮ ফরম্যাটে মুক্তি পাবে ‘বারানসী’

লাইভে সবার সামনে মেকআপ তুললেন পাকিস্তানি অভিনেত্রী, কেন?

লাইভে সবার সামনে মেকআপ তুললেন পাকিস্তানি অভিনেত্রী, কেন?

যৌনতাই সেরা ওয়ার্কআউট!—অক্ষয়ের জবাবে বোল্ড করণ

যৌনতাই সেরা ওয়ার্কআউট!—অক্ষয়ের জবাবে বোল্ড করণ

সব্যসাচীতে মুগ্ধ সৃজিত

সব্যসাচীতে মুগ্ধ সৃজিত

আরও পড়ুন

নিজের বায়োপিকের জন্য প্রযোজক খুঁজছেন ববিতা

নিজের বায়োপিকের জন্য প্রযোজক খুঁজছেন ববিতা

গান সংরক্ষণে ফাউন্ডেশন গড়ছেন জেমস

গান সংরক্ষণে ফাউন্ডেশন গড়ছেন জেমস

দেশে ফেরার অপেক্ষায় ইলিয়াস কাঞ্চন

দেশে ফেরার অপেক্ষায় ইলিয়াস কাঞ্চন

সংকটাপন্ন মাতিয়া বানু শুকু

সংকটাপন্ন মাতিয়া বানু শুকু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম