Logo
Logo
×

Advertisement

বিনোদন

লাইভে সবার সামনে মেকআপ তুললেন পাকিস্তানি অভিনেত্রী, কেন?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

লাইভে সবার সামনে মেকআপ তুললেন পাকিস্তানি অভিনেত্রী, কেন?

পাকিস্তানি অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক ভিনা মালিক।

Advertisement

শরীরের ওজন ও শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কটাক্ষের শিকার হচ্ছিলেন পাকিস্তানি অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক ভিনা মালিক। এবার সরাসরি লাইভ অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়ে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। ক্যামেরার সামনেই খুলে ফেলেছেন উঁচু হিলের জুতা, মুছে ফেলেছেন মুখের মেকআপ।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত তার সকালের অনুষ্ঠান ‘ভিনা হ্যায় না’-তে এ ঘটনা ঘটে। ৪২ বছর বয়সি এই অভিনেত্রী কয়েক মাস ধরে চলা অনলাইন ট্রলিংয়ের প্রসঙ্গ তুলে আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রথমে নিজের হিল খুলে ক্যামেরার সামনে ধরে বলেন, আপনারা শুধু আমার ওজন দেখেছেন। এবার হিল খুলছি, যাতে আমার উচ্চতাও দেখতে পারেন।

এরপর আসনে ফিরে মেকআপ মোছার ওয়াইপ দিয়ে মুখ পরিষ্কার করেন তিনি। খুলে ফেলেন কৃত্রিম চোখের পাপড়িসহ অন্যান্য প্রসাধনী। ট্রলকারীদের উদ্দেশে ভিনা বলেন, আমাকে মোটা বলুন, কালো বলুন, কুৎসিত বলুন। যা খুশি বলতে পারেন। এসব মন্তব্য আমার কাছে অর্থহীন। কারণ, এসব মানুষ আমার জীবনে কোনো অবদান রাখে না।

এর আগে নিজের অনুষ্ঠানে বডি শেমিংয়ের সমালোচনা করে ভিনা বলেছিলেন, মানুষের ওজন বাড়া-কমা স্বাভাবিক বিষয়। নারীদের শরীর নিয়ে মন্তব্য করার অধিকার অন্যদের কে দিয়েছে, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি।

ভারতীয় দর্শকদের কাছেও পরিচিত ভিনা মালিক। ২০১০ সালে সালমান খানের উপস্থাপনায় ‘বিগ বস’-এর চতুর্থ মৌসুমে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি। সহপ্রতিযোগী আশমিত প্যাটেলের সঙ্গে তার সম্পর্ক নিয়েও সে সময় ব্যাপক আলোচনা হয়।

পরে ‘দাল মে কুছ কালা হ্যায়’, ‘জিন্দেগি ৫০-৫০’ ও ‘সুপার মডেল’সহ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেন তিনি। কন্নড় ছবি ‘ডার্টি পিকচার: সিল্ক সাক্কাথ মাগা’ এবং ভৌতিক ছবি ‘মুম্বাই ১২৫ কেএম ৩ডি’তেও দেখা গেছে তাকে।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যৌনতাই সেরা ওয়ার্কআউট!—অক্ষয়ের জবাবে বোল্ড করণ

যৌনতাই সেরা ওয়ার্কআউট!—অক্ষয়ের জবাবে বোল্ড করণ

সব্যসাচীতে মুগ্ধ সৃজিত

সব্যসাচীতে মুগ্ধ সৃজিত

বয়সে ৫ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন মার্কিন পপ তারকা

বয়সে ৫ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন মার্কিন পপ তারকা

ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ

ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ

বিগ বসের প্রথম সিজনেই থাকার কথা ছিল শাহরুখ-করণের?

বিগ বসের প্রথম সিজনেই থাকার কথা ছিল শাহরুখ-করণের?

দেব-রুক্মিণীর পুনর্মিলন

দেব-রুক্মিণীর পুনর্মিলন

আরও পড়ুন

লাইভে সবার সামনে মেকআপ তুললেন পাকিস্তানি অভিনেত্রী, কেন?

লাইভে সবার সামনে মেকআপ তুললেন পাকিস্তানি অভিনেত্রী, কেন?

যৌনতাই সেরা ওয়ার্কআউট!—অক্ষয়ের জবাবে বোল্ড করণ

যৌনতাই সেরা ওয়ার্কআউট!—অক্ষয়ের জবাবে বোল্ড করণ

আগের চেয়ে ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন রোজিনা

আগের চেয়ে ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন রোজিনা

সব্যসাচীতে মুগ্ধ সৃজিত

সব্যসাচীতে মুগ্ধ সৃজিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম