দেশে ফেরার অপেক্ষায় ইলিয়াস কাঞ্চন
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লন্ডনে চিকিৎসাধীন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করেছেন চিত্রনায়িকা রোজিনা। সাক্ষাৎ শেষে ফেসবুকে তিনি জানিয়েছেন, আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন কাঞ্চন। শিগ্গির এ অভিনেতার দেশে ফেরার কথাও জানান তিনি। বর্তমানে লন্ডনে মেয়ের বাসায় আছেন ইলিয়াস কাঞ্চন। সেখানে গিয়ে তার সঙ্গে সময় কাটানোর মুহূর্ত নিজের ফেসবুক পেজে শেয়ার করেন রোজিনা। কাঞ্চনের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি লেখেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে, আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন।’ তিনি আরও জানান, দুজন একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেছেন। উল্লেখ্য, গত বছর মস্তিষ্কে টিউমার শনাক্ত হয় ইলিয়াস কাঞ্চনের। এরপর থেকেই লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি। সেখানে তার অস্ত্রোপচার হয়েছে। পরে কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা চলেছে। মাস দুয়েক আগে কয়েকদিনের জন্য তিনি দেশেও এসেছিলেন। তবে চিকিৎসার জন্য তাকে আবারও ফিরে যেতে হয়েছে লন্ডনে।
