সংকটাপন্ন মাতিয়া বানু শুকু
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের জনপ্রিয় নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত। অবস্থা গুরুতর হওয়ায় সম্প্রতি তাকে জরুর ভিত্তিতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, ক্যানসার ছড়িয়ে পড়ার কারণে বর্তমানে তাকে ১৫-২০ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে এবং সিভি লাইনের অনুমতি দেওয়া হয়েছে। ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং নির্মাতা নূরুল আলম আতিকের স্ত্রী মাতিয়া বানু শুকু আগে থেকেই ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। উল্লেখ্য, ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
