স্ত্রীকে নিয়ে মন্তব্য করায় কটাক্ষের মুখে অর্জুন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অর্জুন বিজলানি সমালোচনার মুখে পড়েছেন। স্ত্রী নেহার খাবারের অভ্যাস নিয়ে মন্তব্য করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তিনি। রিয়েলিটি শো পতি-পত্নী অউর পাঙ্গা ২-এ করা একটি মন্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ার পর দর্শকদের একাংশ অভিনেতার সমালোচনা করেছেন। তাদের অভিযোগ— জাতীয় টেলিভিশনে স্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য করা শোভন নয়।
সঞ্চালক মুনাওয়ার ফারুকীর সঙ্গে কথোপকথনের একপর্যায়ে স্ত্রীর খাবারের অভ্যাস নিয়ে কথা বলেন অর্জুন বিজলানি। তিনি বলেন, ‘নেহা হয়ত আট ঘণ্টা ঘুমায়, কিন্তু ১৬ ঘণ্টা খেতেই থাকে।’ তার এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে বিতর্ক শুরু হয়।
সামাজিক মাধ্যমে নেটিজেনদের সমালোচনা প্রসঙ্গে অর্জুন বিজলানি বলেন, তিনি স্ত্রীর শারীরিক গঠন নিয়ে কোনো মন্তব্য করেননি; বরং খাবারের অভ্যাস নিয়ে কথা বলেছেন।
তিনি বলেন, স্ত্রীর স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস নিয়ে তার উদ্বেগ থেকেই এ কথা বলেছেন। আমরা খাবারের অভ্যাস নিয়ে কথা বলেছি, আমি তাকে বডি শেমিং করিনি। প্লিজ সবকিছুকে নেতিবাচকভাবে দেখবেন না। স্ত্রীকে স্বাস্থ্য ও খাবারের অভ্যাস নিয়ে কিছু বলা ভালোবাসারই অংশ বলে জানান এ অভিনেতা।
অর্জুন বিজলানি বলেন, তিনি স্ত্রীর ভালো চান বলেই তার স্বাস্থ্য নিয়ে কথা বলেন। একইভাবে নেহাও তাকে পরামর্শ দিতে পারেন। তাদের একসঙ্গে থাকার কারণ হিসেবে ২৩ বছরের সম্পর্কের কথা উল্লেখ করেন অভিনেতা।
সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, তাদের অন্য কিছু নিয়ে মন্তব্য করা উচিত। অনুষ্ঠানটি মজার ছলে করা। তাই বিষয়টি নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ না করার আহ্বান জানান এ অভিনেতা।
তবে এক নেটিজেন তার বক্তব্যের সমালোচনা করে প্রশ্ন তোলেন— নেহা যদি একইভাবে অর্জুনকে নিয়ে মন্তব্য করতেন, তাহলে কি অভিনেতা বিষয়টিকে মজা হিসেবে নিতেন? জাতীয় টেলিভিশনে স্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করা এক ধরনের বডি শেমিং বা শারীরিক গঠন নিয়ে অপমান করা বলে জানান তিনি।

