Logo
Logo
×

Advertisement

বিনোদন

ভোটে এগিয়ে থাকা মাহির লড়াই কঠিন, তবে আশা ছাড়ছেন না

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

ভোটে এগিয়ে থাকা মাহির লড়াই কঠিন, তবে আশা ছাড়ছেন না

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

Advertisement

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ঘিরে ক্রমেই বাড়ছে উত্তেজনা। আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর কোলসিও ডি পুয়ের্তো রিকো জোসে মিগুয়েল অ্যাগ্রেলটে বসবে এই আসরের চূড়ান্ত মঞ্চ। শতাধিক দেশের প্রতিযোগীর ভিড়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। 

ফাইনালের আগমুহূর্তে মাহি প্রতিযোগিতার কঠিন বাস্তবতার কথা যেমন শুনিয়েছেন, তেমনি তুলে ধরেছেন নিজের পাওয়া প্রশংসা ও আশার কথা।

সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমকে প্রতিযোগিতায় নিজের অবস্থান সম্পর্কে হাসিমুখে মাহি জানান—‘ভেরি টাফ’।

বিশ্বের নানা দেশ থেকে আসা যোগ্য ও প্রস্তুত প্রতিযোগীদের সামনে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে নিশ্চিত নন তিনি। তবে আশা জিইয়ে রেখেছেন এই অভিনয়শিল্পী ও মডেল। তার মতে, চূড়ান্ত পর্বে পারফরম্যান্সই সব কিছু নির্ধারণ করবে, আর আগের দিন পাওয়া প্রশংসা তাকে বাড়তি সাহস দিচ্ছে।

এবারের মিস ইউনিভার্সে মাহির অংশগ্রহণ ছিল খানিকটা অবিশ্বাস্য ও দ্রুত। ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট পরেন তিনি, যা পরিয়ে দেন আগের আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। এর পরদিনই, ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা দেন মাহি।

এত কম সময়ে আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত হওয়াটা ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। 

এর আগে মিস ইউনিভার্সে অংশ নেওয়া প্রসঙ্গে গণমাধ্যমকে সামিরা খান মাহি জানিয়েছিলেন, প্রথমবার দেশের হয়ে এমন বড় মঞ্চে যাওয়ায় উচ্ছ্বাসের পাশাপাশি কিছুটা দুশ্চিন্তাও ছিল তার। সেই কঠিন সময়ে বন্ধু মিথিলার পরামর্শ ও সহযোগিতা তার অনেক কাজে এসেছে। সাজপোশাক থেকে শুরু করে মঞ্চে নিজেকে উপস্থাপনের নানা দিক বুঝিয়ে দিয়েছেন মিথিলা। 

২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অনুষ্ঠিত জাতীয় পোশাক পর্বে লাল-সাদা খাদির শাড়িতে মঞ্চে আসেন মাহি। বিশ্বজিৎ মজুমদারের নকশায় তৈরি কুমিল্লার খাদি শাড়ির সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না।

‘মাদারহুড: আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ থিমের ওপর ভিত্তি করে সাজানো এই পোশাকে মা ও সন্তানের বন্ধন এবং মাতৃভূমির প্রতি ভালোবাসা তুলে ধরা হয়। পিঠের বৃত্তাকার শিল্পকর্মে শৈশব থেকে মাতৃত্ব হয়ে বার্ধক্যে পৌঁছানোর ধাপগুলো ফুটিয়ে তোলা হয়েছে। 

ব্যতিক্রমী এই আয়োজন দেশে ও অনলাইনে বেশ ইতিবাচক সাড়া ফেলে। 

ভোটের হিসাব ও পূর্বসূরিদের পথ ধরে এগিয়ে চলা

মিস ইউনিভার্সে বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকভোটের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এবার মাহির জন্য ভোট দিতে দর্শকদের মাঝে বেশ আগ্রহ দেখা গেছে।

গত ১৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, তিনি সাপ্তাহিক ভোটে শীর্ষে এবং সর্বমোট ভোটে তৃতীয় স্থানে ছিলেন। যদিও ভোটের অবস্থান বদলাতে পারে, তবে সেরা ৩০-এ সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ থাকায় এই অবস্থান আলোচনা তৈরি করেছে।

যদিও আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের অভিজ্ঞতা খুব দীর্ঘ নয়। ২০১৯ সালে শিরিন আক্তার শিলা এবং ২০২৪ সালে অনিকা আলমের পর ২০২৫ সালে প্রথমবারের মতো সেরা ৩০-এ জায়গা করে ইতিহাস গড়েন তানজিয়া জামান মিথিলা। এবার সেই ধারা বজায় রাখা এবং তা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা নিয়েই মঞ্চে লড়ছেন মাহি। 

ফাইনালের সময়সূচি ও আয়োজন

পুয়ের্তো রিকোর স্থানীয় সময় ২৪ নভেম্বর রাত ৮টায় শুরু হবে গ্র্যান্ড ফিনালে, যা বাংলাদেশ সময় ২৫ নভেম্বর সকাল ছয়টা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিও লোপেজ ও মিস ইউনিভার্স ২০২২ বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েল। আর নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ।

স্বল্প সময়ের প্রস্তুতি, তীব্র প্রতিযোগিতা আর দেশবাসীর সমর্থন—সব মিলিয়ে ফাইনালের মঞ্চে নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় রয়েছেন দেশের ছোটপর্দার নিয়মিত মুখ সামিরা খান মাহি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চমকে দিলেন মিথিলা, কেঁদে ফেললেন মাহি

চমকে দিলেন মিথিলা, কেঁদে ফেললেন মাহি

কেন কলকাতায় ঝটিকা সফরে নোরা ফাতেহি?

কেন কলকাতায় ঝটিকা সফরে নোরা ফাতেহি?

আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

নতুন অতিথি এলো মৌসুমী হামিদের ঘরে

নতুন অতিথি এলো মৌসুমী হামিদের ঘরে

বিশ্বমঞ্চে নতুন স্বীকৃতি পেলেন অভিনেত্রী তুষি

বিশ্বমঞ্চে নতুন স্বীকৃতি পেলেন অভিনেত্রী তুষি

পাকিস্তানি ক্রিকেটার থেকে আইপিএলের প্রতিষ্ঠাতা— সুস্মিতা সেনের প্রেমের যত অধ্যায়

পাকিস্তানি ক্রিকেটার থেকে আইপিএলের প্রতিষ্ঠাতা— সুস্মিতা সেনের প্রেমের যত অধ্যায়

আরও পড়ুন

ভোটে এগিয়ে থাকা মাহির লড়াই কঠিন, তবে আশা ছাড়ছেন না

ভোটে এগিয়ে থাকা মাহির লড়াই কঠিন, তবে আশা ছাড়ছেন না

শাহরুখের সঙ্গে লড়াইয়ে রাজি নন সালমান, জানালেন কারণ

শাহরুখের সঙ্গে লড়াইয়ে রাজি নন সালমান, জানালেন কারণ

চমকে দিলেন মিথিলা, কেঁদে ফেললেন মাহি

চমকে দিলেন মিথিলা, কেঁদে ফেললেন মাহি

নায়িকা তানজিন তিশাকে গ্রেফতার করতে আদালতে আবেদন

নায়িকা তানজিন তিশাকে গ্রেফতার করতে আদালতে আবেদন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম