Logo
Logo
×

Advertisement

বিনোদন

দেশের প্রথম বিশ্বসুন্দরী এখন কোথায়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

দেশের প্রথম বিশ্বসুন্দরী এখন কোথায়

সাথী বিলকিস ইয়াসমীন। ছবি-সংগৃহীত

Advertisement

আগামীকাল (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র পুয়ের্তো রিকোর কোলসিও ডি পুয়ের্তো রিকো জোসে মিগুয়েল অ্যাগ্রেলটে বসছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এবার মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি।

তবে বাংলাদেশ থেকে মিস ইউনিভার্সে প্রথম অংশগগ্রহণ শুরু হয় ১৯৯৫ সালে। লন্ডনের একটি প্রতিষ্ঠান ১৯৯৫ সালে ঢাকায় ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করে। সে বছর সাথী বিলকিস ইয়াসমীন নির্বাচিত হন ‘মিস বাংলাদেশ’। এরপর তিনি বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান।

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা থেকে দেশে ফেরার পর অভিনয়ের অনেক প্রস্তাব পেয়েছিলেন সাথী। কিন্তু চলচ্চিত্রে অভিনয়ের জন্য কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছিল না তার। নিজেও প্রথমে সিনেমায় কাজ করতে চাননি। নানা এম এ মতিন ছিলেন পরিচালক এহতেশামের বন্ধু। এহতেশামই চেয়েছিলেন, সাথী সিনেমায় অভিনয় করুন।

তার উৎসাহেই শেষ পর্যন্ত চলচ্চিত্রে কাজ শুরু করেন সাথী। এহতেশাম পরিচালিত সাথীর প্রথম চলচ্চিত্রের নাম ‘পরদেশী বাবু’, যেখানে সহশিল্পী ছিলেন ফেরদৌস। এরপর মান্নার সঙ্গে ‘আব্বাজান’ ও ‘বীর সৈনিক’, রুবেলের সঙ্গে ‘অন্যায়ের প্রতিশোধ’ সিনেমায় অভিনয় করেন।

ঢালিউডের বর্তমান কিং শাকিব খানের সঙ্গে  ‘বড় মালিক’ সিনেমায় দেখা যায় তাকে। সাথী সর্বশেষ ‘আহা!’ সিনেমায় অভিনয় করেন।

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ও চলচ্চিত্রে কাজের পর সাথীর জীবনে আসে নতুন অধ্যায়। তার বাবা মোরশেদ রেজা চেয়েছিলেন, পারিবারিক ব্যবসায় যুক্ত হোক মেয়ে। পরিবারের বড় সন্তান হিসেবে তার ওপর প্রত্যাশা ছিল বেশি। বাবাও তার জন্য অফিসের ব্যবস্থা করেছিলেন।

সাথী জানান, বর্তমানে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিথিলা আউট, স্বপনের সঙ্গী প্রভা

মিথিলা আউট, স্বপনের সঙ্গী প্রভা

২২ ঘণ্টায় ১৬ লাখ ভিউ, জাত চেনালেন তানিয়া বৃষ্টি

২২ ঘণ্টায় ১৬ লাখ ভিউ, জাত চেনালেন তানিয়া বৃষ্টি

নিজের বায়োপিকের জন্য প্রযোজক খুঁজছেন ববিতা

নিজের বায়োপিকের জন্য প্রযোজক খুঁজছেন ববিতা

‘ইশ! এমন একটা মেয়ে যদি আমার মায়ের ছেলের বউ হতো’

‘ইশ! এমন একটা মেয়ে যদি আমার মায়ের ছেলের বউ হতো’

কেন আলাদা থাকছেন ওমর সানী-মৌসুমী, জানা গেল কারণ

কেন আলাদা থাকছেন ওমর সানী-মৌসুমী, জানা গেল কারণ

আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

আরও পড়ুন

সোনায় মোড়া বাপ্পি লাহিড়ীর জীবন, মৃত্যুর পর গয়নাগুলোর কী হলো?

সোনায় মোড়া বাপ্পি লাহিড়ীর জীবন, মৃত্যুর পর গয়নাগুলোর কী হলো?

দেশের প্রথম বিশ্বসুন্দরী এখন কোথায়

দেশের প্রথম বিশ্বসুন্দরী এখন কোথায়

কাদের চুমু উপভোগ করেছেন, জানালেন অভিনেত্রী

কাদের চুমু উপভোগ করেছেন, জানালেন অভিনেত্রী

ব্যক্তিগত জীবন ও শারীরিক গঠন নিয়ে নায়িকাকে কটাক্ষ

ব্যক্তিগত জীবন ও শারীরিক গঠন নিয়ে নায়িকাকে কটাক্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম