Logo
Logo
×

Advertisement

বিনোদন

ব্যক্তিগত জীবন ও শারীরিক গঠন নিয়ে নায়িকাকে কটাক্ষ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

ব্যক্তিগত জীবন ও শারীরিক গঠন নিয়ে নায়িকাকে কটাক্ষ

Advertisement

হলিউডে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও পোশাক— এমনকি শারীরিক গঠন নিয়েও চলে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে কোনো তারকার চেহারায় সামান্য পরিবর্তন এলেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা গুঞ্জন। এবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ‘ওপেনহাইমার’ ও ‘ডিউন’খ্যাত অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। 

এ হলিউড অভিনেত্রী তার শারীরিক গঠন এবং চেহারা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে কটাক্ষ ও গুজবের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গভর্নরস অ্যাওয়ার্ডসে ফ্লোরেন্স পিউয়ের উপস্থিতির পর তার নতুন সাজ ও চেহারার ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে। 

নেটিজেনদের দাবি— তিনি ওজন কমানোর ওষুধ ‘ওজেম্পিক’ ব্যবহার করেছেন এবং মুখে ফিলার, নাক ও চোখের কসমেটিক সার্জারি করিয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া সেই পোস্টে সব ধরনের গুজব নাকচ করে দিয়েছেন। তিনি কখনোই ওজেম্পিক ব্যবহার করেননি বা মুখে কোনো অস্ত্রোপচার করাননি। তার নাকের গঠন জন্ম থেকেই এমন ছিল।

ফ্লোরেন্স জানান, ৩০ বছরে পা দেওয়ার পর তিনি নিজের জীবনযাপনে স্বাস্থ্যকর পরিবর্তন এনেছেন। অ্যালকোহল গ্রহণের অভ্যাসে পরিবর্তন আনা, নিয়মিত ঘুম, সুষম খাবার এবং ব্যক্তিগত প্রশিক্ষকের অধীনে শরীরচর্চার মাধ্যমে পেশির শক্তি বাড়ানোই ছিল তার মূল লক্ষ্য বলে জানান ফ্লোরেন্স।

সামাজিক মাধ্যমে কটাক্ষের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার প্রসাধন প্রক্রিয়ার ভুয়া ছবি তৈরি ও প্রচারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ফ্লোরেন্স পিউ। নিজের ভাবমূর্তি রক্ষায় চলতি বছর এমন বেশ কয়েকটি প্রকাশনার বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপও নিয়েছেন। শুধু সামাজিক মাধ্যমের মন্তব্য নয়, চলতি বছর কয়েকটি প্রকাশনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। সেসব প্রকাশনায় এআই দিয়ে তৈরি এমন কিছু ছবি ব্যবহার করা হয়েছিল, যেখানে তাকে মুখে প্রসাধন প্রক্রিয়া নিতে দেখা যায়। ছবিগুলোকে বাস্তব বলে প্রচার করে তার নামে বোটক্স ও লিপ ফিলার ব্যবহারের প্রচারণার কথাও বলা হয়েছিল। 

এ ধরনের অভিজ্ঞতা অবশ্য তার জন্য নতুন নয়। ক্যারিয়ারের শুরু থেকেই শারীরিক গঠন নিয়ে নানা মন্তব্য শুনতে হয়েছে তাকে। ২০২২ সালে ডিজাইনার ভ্যালেন্তিনোর একটি স্বচ্ছ পোশাক পরার পরও সামাজিক মাধ্যমে শরীর নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। তখনো নিজের শরীর নিয়ে অন্যের অযাচিত মন্তব্যের প্রতিবাদ করেছিলেন। এবারও সেই অবস্থান থেকে সরে আসেননি অভিনেত্রী ফ্লোরেন্স পিউ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বয়সে ৫ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন মার্কিন পপ তারকা

বয়সে ৫ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন মার্কিন পপ তারকা

বন্ড–গার্ল হিসেবে আলোচনায়, কে এই জং হো-ইয়ন

বন্ড–গার্ল হিসেবে আলোচনায়, কে এই জং হো-ইয়ন

‘হাঙ্গার গেমস’-এর সেই তীর-ধনুক চুরি!

‘হাঙ্গার গেমস’-এর সেই তীর-ধনুক চুরি!

নিউইয়র্ক ছাড়িয়ে ব্রাজিলে জোলির সৃজনশীল উদ্যোগ

নিউইয়র্ক ছাড়িয়ে ব্রাজিলে জোলির সৃজনশীল উদ্যোগ

‘রকি’র ৫০ বছর পূর্তিতে গিনেস রেকর্ড গড়লেন ৫৭০ ভক্ত

‘রকি’র ৫০ বছর পূর্তিতে গিনেস রেকর্ড গড়লেন ৫৭০ ভক্ত

পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

আরও পড়ুন

ব্যক্তিগত জীবন ও শারীরিক গঠন নিয়ে নায়িকাকে কটাক্ষ

ব্যক্তিগত জীবন ও শারীরিক গঠন নিয়ে নায়িকাকে কটাক্ষ

ডি লিট উপাধি পাচ্ছেন ‘ফাটাকেষ্ট’

ডি লিট উপাধি পাচ্ছেন ‘ফাটাকেষ্ট’

পরিচারিকার চরিত্রে অভিনয় করতে গিয়ে যে দশা হয়েছিল দীপিকার

পরিচারিকার চরিত্রে অভিনয় করতে গিয়ে যে দশা হয়েছিল দীপিকার

মিথিলা আউট, স্বপনের সঙ্গী প্রভা

মিথিলা আউট, স্বপনের সঙ্গী প্রভা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম