কেন বন্ধুকে হঠাৎ কঠোর হুঁশিয়ারি দিলেন সালমান খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম
বলিউড অভিনেতা সালমান খান।
|
ফলো করুন |
|
|---|---|
মুম্বাইয়ের একটি ক্যাফেতে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বন্ধুকে মজার ছলে সতর্ক করলেন বলিউডের ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খান। দিলেন কঠোর হুঁশিয়ারি। ভাইজানের সেই মন্তব্য দ্রুতই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।
এদিকে মহারাষ্ট্রে একের পর এক অভিযান চালাচ্ছেন খাদ্য ও ঔষধ প্রশাসনের কমিশনার তুকারাম মুনঢে। এরই মধ্যে মুম্বাইয়ের একটি ক্যাফেতে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বন্ধুকে মজার ছলে সতর্ক করলেন সালমান খানও। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বন্ধুকে উদ্দেশ করে বলিউড তারকা লিখেছেন— খাবারের মান এবং পরিচ্ছন্নতার সঙ্গে কোনোরকম আপস নয়। তা না হলে তুকারাম মুনঢেকে পাঠিয়ে দেওয়া হবে।
তবে সেটি মজার ছলেই বলেছেন ভাইজান। যদিও মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনারের নাম সরাসরি উল্লেখ করেননিতিনি। তবে তার ইঙ্গিত যে তুকারাম মুনঢের দিকেই ছিলে, তা স্পষ্ট।
ক্যাফের মালিক সালমান খানের বন্ধু। তার ছবি শেয়ার করে নিয়ে ভাইজান লিখেছেন, আমার কফির কাপটা ভরে দাও। দাম বাড়িও না, গুণমানও বজায় রেখ। পরিচ্ছন্নতার দিকেও নজর রেখ, না হলে ‘ওকে’ পাঠিয়ে দেব। ব্যস! হয়ে গেল বোন। ‘ওকে’ বলতে তুকারামের কথাই বলতে চেয়েছেন ভাইজান। সালমানের এই হুঁশিয়ারিতে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।
সোনম ওয়াংচুকের অনশন নিয়ে যেমন সালমান খান বলেছিলেন, ‘ইট’স ডান ব্রো’, ঠিক তেমনই এবার বন্ধু সৃষ্টিকে তিনি লিখেছেন— ‘ইট’স ডান সিস’।
উল্লেখ্য, কয়েক দিন আগেই মহারাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের তরফে বলি বাদশাহ শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে পানমশলার বিজ্ঞাপন নিয়ে শোকজ নোটিশ দেওয়া হয়। কারণ দর্শাতে বলা হয় তারকাদের। অজয় ও টাইগার নাকি ইতিমধ্যেই নোটিশের উত্তর দিয়েছেন। তবে শাহরুখ নাকি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে পড়ুয়াদের আন্দোলন সমর্থন করেছিলেন সালমান খান। সেই সময়ে তিনি অনশনরত সোনম ওয়াংচুককে বলেছিলেন— ‘ইট’স ডান ব্রো’। ভাইজান লিখেছিলেন— ‘সোনম, এবার থামো ভাই। আর অনশন দীর্ঘায়িত করো না। ভবিষ্যতে যদি আবার প্রয়োজন পড়ে, সে লড়াইয়ের জন্য শক্তি সঞ্চয় করে রাখো। যদিও আমার মনে হয়, আর সেই প্রয়োজন হবে না। কিছু খেয়ে নাও। চাইলে বাড়ি থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দেব।’
সেই সময় ভাইজানের এ মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে হাসাহাসি হয়েছে বিস্তর।

