Logo
Logo
×

Advertisement

বিনোদন

রাত ১০টার পর ফোন বন্ধ রাখেন প্রভা, জানালেন কারণ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

রাত ১০টার পর ফোন বন্ধ রাখেন প্রভা, জানালেন কারণ

ফেসবুক থেকে নেওয়া।

Advertisement

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। তবে রাত ১০টার পর সাধারণত ফোন ব্যবহার করেন না এই অভিনেত্রী। এমনকি এ সময় তাকে ফোনে পাওয়াও যায় না বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন রুটিন নিয়ে কথা বলতে গিয়ে এ তথ্য জানান প্রভা।

অভিনেত্রী বলেন, রাত ১০টার পর তিনি ফোন থেকে দূরে থাকেন। এ সময় পৃথিবীতে যা-ই ঘটুক না কেন, ফোন বন্ধ রাখেন তিনি। প্রভার ভাষায়, আমাকে রাত দশটার পরে কেউ ফোন দিয়ে পায় না। পৃথিবীতে যা খুশি হয়ে যাক, আমার ফোন বন্ধ। আমার ফোনটা দূরে, কেউ আমাকে কল দিয়ে পায় না। পরে সব খবর পাই।

প্রভার এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন প্রভা। ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। তার এসব ছবি ও পোস্টে ভক্ত-অনুরাগীরাও নানা মন্তব্য ও প্রতিক্রিয়া জানান।

এদিকে সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের শৈশবের স্মৃতিও তুলে ধরেন প্রভা। ঘুড়তে গিয়ে অলঙ্কারের প্রতি বাচ্চাদের আগ্রহ নিয়ে একটি ভিডিও ফুটেজের ক্যাপশনে তিনি লেখেন, আমিও একসময় ওদের মতোই বড় মেয়েদের মেকআপ আর নানা ধরনের সাজসজ্জার জিনিসপত্র নিয়ে ভীষণ কৌতূহলী ছিলাম। তাদের সাজগোজ ও স্টাইলিং নিয়ে হাজারো প্রশ্ন করতাম। এই দুই শিশুকে দেখলে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়—তখন আমিও সবসময় মেয়েলি সাজসজ্জায় নিজেকে সাজাতে চাইতাম।

শৈশবের সেই স্মৃতিচারণের মধ্য দিয়ে নিজের সাজসজ্জাপ্রিয় ছোটবেলার কথাই তুলে ধরেছেন এই অভিনেত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুমুর দৃশ্যে ‘সীমা ছাড়িয়ে’ যান অভিনেতা, মুখ খুললেন অভিনেত্রী

চুমুর দৃশ্যে ‘সীমা ছাড়িয়ে’ যান অভিনেতা, মুখ খুললেন অভিনেত্রী

বিয়ে নিয়ে যা ভাবছেন নুসরাত ফারিয়া

বিয়ে নিয়ে যা ভাবছেন নুসরাত ফারিয়া

একসময় অভিনয়ই ছিল যার ধ্যান-জ্ঞান, সেই প্রভা এ কী বললেন?

একসময় অভিনয়ই ছিল যার ধ্যান-জ্ঞান, সেই প্রভা এ কী বললেন?

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা!

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা!

দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য

আরও পড়ুন

চুমুর দৃশ্যে ‘সীমা ছাড়িয়ে’ যান অভিনেতা, মুখ খুললেন অভিনেত্রী

চুমুর দৃশ্যে ‘সীমা ছাড়িয়ে’ যান অভিনেতা, মুখ খুললেন অভিনেত্রী

এবার বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি, আসছে যার নাম

এবার বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি, আসছে যার নাম

আট দিনেই ৬০৬ কোটি রুপি আয়, তামিল সিনেমার শীর্ষে ওঠার অপেক্ষায় ‘জেলার ২’

আট দিনেই ৬০৬ কোটি রুপি আয়, তামিল সিনেমার শীর্ষে ওঠার অপেক্ষায় ‘জেলার ২’

যে কারণে মুখ্যমন্ত্রী বিজয়কে ‘লাকি চার্ম’ বললেন সামান্থা

যে কারণে মুখ্যমন্ত্রী বিজয়কে ‘লাকি চার্ম’ বললেন সামান্থা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম