Logo
Logo
×
   

বিনোদন

দাউদের হুমকির সামনেও মাথা নোয়াননি শাহরুখ: সঞ্জয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

দাউদের হুমকির সামনেও মাথা নোয়াননি শাহরুখ: সঞ্জয়

একসময় বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক ছিল অন্যতম বড় আতঙ্কের বিষয়। নব্বই দশক এবং ২০০০-এর শুরুর দিকে একাধিক অভিনেতা, পরিচালক ও প্রযোজককে ভয় দেখানো, হুমকি দেওয়া কিংবা নির্দিষ্ট সিনেমায় কাজ করার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই সময় বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন সময়ের বাদশাহ শাহরুখ খান। কিন্তু অনেক তারকা বাধ্য অনুগত হলেও কিং খান নাকি আন্ডারওয়ার্ল্ডের চাপের কাছে কখনো মাথা নত করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন পরিচালক সঞ্জয় গুপ্ত।

হুসেন জায়দির ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকারে বলিউডের সেই অন্ধকার সময়ের কথা বলতে গিয়ে সঞ্জয় গুপ্ত বলেন, তখন কার্যত গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিই আন্ডারওয়ার্ল্ডের নিশানায় ছিল। তারকারা ছিলেন বিশেষভাবে ‘সফট টার্গেট’। কিন্তু তাদের মধ্যে শাহরুখ খান ছিলেন ব্যতিক্রম। অন্ধকারজগতের তরফে প্রস্তাব এলেও শাহরুখ খান কখনো তাদের কাছে নতিস্বীকার করেননি বলে জানান এ পরিচালক। 

সঞ্জয় গুপ্ত বলেন, আন্ডারওয়ার্ল্ডের হুমকির মুখে শাহরুখ খান কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তিনি বলেন, একজন পাঠান এবং ভয় দেখিয়ে তাকে দিয়ে নিজের ইচ্ছেমতো কাজ করানো যাবে না। 

তিনি বলেন, শাহরুখের সেই সাহসী বক্তব্যটি ছিল— ‘আমি পাঠান, গুলি করে দাও।’ প্রাণের ভয় দেখিয়েও তাকে নিজের সিদ্ধান্ত থেকে সরানো যাবে না, এমনই বার্তা দিয়েছিলেন কিং।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম