Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জন্মদিনে রাজের নতুন ইনিংস শুরু, যা বললেন শিল্পা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পিএম

জন্মদিনে রাজের নতুন ইনিংস শুরু, যা বললেন শিল্পা

ফাইল ছবি

Advertisement

জন্মদিনেই জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন রাজ কুন্দ্রা। নিজের প্রযোজনা সংস্থা ‘অকাল ফিলম্স’-এর আনুষ্ঠানিক ঘোষণা করলেন তিনি। পাঞ্জাবের মানুষ, ইতিহাস, সংস্কৃতি ও মাটির সঙ্গে গভীরভাবে যুক্ত গল্পকে বিশ্বের দরবারে তুলে ধরাই এই সংস্থার অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন রাজ।

সমাজমাধ্যমে প্রযোজনা সংস্থার ঘোষণা করে রাজ লেখেন, দীর্ঘদিন ধরেই এই যাত্রা শুরু করার ইচ্ছা ছিল আমার। ‘অকাল ফিলম্স’ শুধু একটি প্রযোজনা সংস্থা নয়, বরং আমার বহুদিনের স্বপ্নের সূচনা।

রাজের জন্মদিন উপলক্ষে স্ত্রী শিল্পা শেঠি তাকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন। স্বামীর সঙ্গে কাটানো একাধিক পারিবারিক মুহূর্তের ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে শিল্পা রাজকে তার ‘প্রিয় মানুষ’ বলে উল্লেখ করেন। তাদের দাম্পত্য জীবনের শুরু ২০০৯ সালের ২২ নভেম্বর। রাজ ও শিল্পার দুই সন্তান—এক ছেলে ও এক মেয়ে।

এদিকে, অভিনয়ের পাশাপাশি নানা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন শিল্পা। বড়পর্দা ও ছোটপর্দা—দুই মাধ্যমেই তাকে নিয়মিত দেখা যায়। সম্প্রতি ‘কেডি: দ্য ডেভিল’ ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি রান্নার রিয়্যালিটি শো ‘মা হ্যায় না’-তেও সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে অভিনেত্রীকে।

রাজের নতুন এই উদ্যোগে পঞ্জাবের মাটি, সংস্কৃতি ও ইতিহাস কতটা জায়গা করে নেয়, এখন সেটিই দেখার। তার প্রযোজনা সংস্থার এই নতুন যাত্রা যে বিনোদন জগতে নতুন মাত্রা যোগ করতে চলেছে, তা বলাই যায়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম