Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পরিচালনায় ফিরছেন রুবেল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

পরিচালনায় ফিরছেন রুবেল

ঢালিউড সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেতা রুবেল। ফাইল ছবি

Advertisement

ঢালিউড সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেতা রুবেল অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন। ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’, ‘টর্নেডো কামাল’সহ ১৬টি সিনেমা পরিচালনা করেছেন তিনি।

সর্বশেষ ২০০৮ সালে ‘রক্ত পিপাসা’ সিনেমাটি নির্মাণ করেছিলেন কারাতে মাস্টার রুবেল। এরপর নির্মাণ থেকে যেমন দূরে সরে যান, ঠিক তেমনি সরে গেছেন অভিনয় থেকেও। অনেক দিন ধরে তাকে অভিনয়েও সেভাবে পাওয়া যায় না।

দেড় যুগ পর আবারও ফিরছেন পরিচালনার ভূমিকায়। নতুন সিনেমা বানাতে চলেছেন তিনি। এবারের সিনেমার নাম ‘ছায়া : দ্য শ্যাডো’। আর এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জয় চৌধুরী। যিনি কিছুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন। 

জানা গেছে, আগামী অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে ‘ছায়া : দ্য শ্যাডো’ সিনেমার শুটিং। এবার জয় চৌধুরীকে রুপালি পর্দায় দেখা যাবে ‘সুপার হিউম্যান’ হিসেবে। তার সঙ্গে জুটি হয়ে কাজ করবেন বাংলাদেশ ও কলকাতা থেকে দুজন অভিনেত্রী। তবে তাদের এখনো চূড়ান্ত করা হয়নি।

‘ছায়া : দ্য শ্যাডো’ সিনেমাটি নিয়ে রুবেল যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে গণমাধ্যমকে খবরটির সত্যতা জানিয়ে জয় চৌধুরী বলেছেন, গল্প-পরিকল্পনা সবই চূড়ান্ত। এখন চলছে প্রস্তুতি। সবকিছু গোছানো শেষে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম