‘নকল গর্ভধারণ’ নিয়ে ট্রলের প্রতিবাদী পোস্টে দীপিকার সমর্থন
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশের পর থেকেই আলোচনায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার ‘নকল গর্ভধারণ’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মন্তব্যের প্রতিবাদ জানানো এক কনটেন্ট ক্রিয়েটরের পোস্টে লাইক দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর আরশিয়া মুরজানি একটি রিল প্রকাশ করেন। সেখানে দীপিকা ও রণবীর সিংয়ের সাম্প্রতিক মাতৃত্বকালীন ফটোশুটের প্রশংসা করার পাশাপাশি তার প্রথম গর্ভধারণ নিয়ে ছড়ানো গুজবের প্রসঙ্গ তোলেন তিনি।
আরশিয়া বলেন, দীপিকার প্রথম সন্তান গর্ভে থাকার সময় একাংশের মানুষ তার গর্ভধারণকে ‘নকল’ বলে দাবি করেছিলেন। তার মতে, কোনো নারীর শারীরিক গড়ন ভিন্ন হলেই তিনি গর্ভধারণের অভিনয় করছেন—এমন ধারণাকে স্বাভাবিক করে তোলা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, দীপিকা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন এবং এটি তার জীবনের অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত। তাই এ সময় তাকে নিয়ে ভিত্তিহীন মন্তব্য না করে তার ব্যক্তিগত মুহূর্তকে সম্মান করা উচিত। দীপিকার গর্ভধারণ নিয়ে কোনো ধরনের সন্দেহ না ছড়ানোর আহ্বান জানিয়ে তার সৌন্দর্যেরও প্রশংসা করেন আরশিয়া।
আরশিয়ার সেই পোস্টেই লাইক দিয়েছেন দীপিকা পাড়ুকোন। ফলে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এর আগে ২০২৪ সালে প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার সময়ও দীপিকাকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশের ব্যবহারকারী।
সম্প্রতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের প্রথম সন্তান দুয়ার দ্বিতীয় জন্মদিন উপলক্ষে একাধিক ছবি প্রকাশ করেন। সেসব ছবির একটিতে দীপিকার বেবি বাম্পও দেখা যায়।
গত ১৯ এপ্রিল দ্বিতীয়বার সন্তান নেওয়ার খবর জানান দীপিকা ও রণবীর। ইনস্টাগ্রামে দেওয়া যৌথ পোস্টে তাদের মেয়ে দুয়াকে হাতে পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে দেখা যায়।
২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় জমকালো আয়োজনে বিয়ে করেন দীপিকা ও রণবীর। তাদের সম্পর্কের শুরু ২০১৩ সালে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে। কয়েক বছর প্রেমের পর ২০১৫ সালে গোপনে বাগদান করেন তারা। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম সন্তান দুয়ার জন্ম হয়।
তথ্যসূত্র: এনডিটিভি

-6aa2ba6793010.jpg)