Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে কারণে অভিনয় ছেড়ে দিতে চেয়েও ছাড়েননি সামান্থা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম

যে কারণে অভিনয় ছেড়ে দিতে চেয়েও ছাড়েননি সামান্থা

সামান্থা রুথ প্রভু। ফাইল ছবি

Advertisement

আগামী বছর বিনোদন অঙ্গনে দুই দশক পূর্ণ করবেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তবে ক্যারিয়ারের একপর্যায়ে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মূলত মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার পর শারীরিক ও মানসিক নানা চ্যালেঞ্জের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী।

সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার’-এর সঙ্গে এক আলাপচারিতায় সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন সামান্থা। তিনি জানান, এক বছর বিরতি নেওয়ার পর অভিনয়ের বাইরে অন্য কিছু করার কথা ভাবতে শুরু করেছিলেন। চিকিৎসকদের পরামর্শে স্বাস্থ্যগত কারণে নিজেকে কিছুটা সময় দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেন। একপর্যায়ে নিজেকে ‘সিরিয়াল উদ্যোক্তা’ বলেও উল্লেখ করেন তিনি।

সামান্থা বলেন, তখন তিনি ‘সিটাডেল’-এ অভিনয়ের জন্য শুটিং করার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে কাজটি তার জন্য সহজ ছিল না। পুরো শুটিং ইউনিটকে অপেক্ষায় রাখতে চাননি তিনি। অন্যদের সময় নষ্ট হবে ভেবে অভিনয়ের বদলে ‘মা ইন্তি বঙ্গারাম’ সিনেমাটি প্রযোজনা করার সিদ্ধান্ত নেন। তখন তিনি ক্যামেরার সামনে নয়, বরং পর্দার আড়ালে থাকতে চেয়েছিলেন।

তবে তার বর্তমান স্বামী রাজ নিদিমোরু তাকে ক্যারিয়ার থেকে সরে যেতে দেননি। সামান্থা জানান, রাজ তার প্রতি বেশি বিশ্বাস রাখতেন এবং সেটে তার উপস্থিতিই অভিনেত্রীকে নতুন করে সাহস জুগিয়েছিল। এমনকি একপর্যায়ে ‘সিটাডেল’ টিমকে কাজ ছেড়ে দেওয়ার কথা জানিয়ে ই-মেইলও করেছিলেন তিনি। কিন্তু সংশ্লিষ্টরা তার ওপর আস্থা হারাননি।

সামান্থা জানান, ‘মা ইন্তি বঙ্গারাম’-এ অভিনয়ের জন্য সাই পল্লবীও রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তিনি নিজেই এতে যুক্ত হন। গল্পটির সম্ভাবনা রয়েছে এবং এটি পর্দায় আসা উচিত—এমন বিশ্বাস থেকেই সিনেমাটিতে কাজ করার সিদ্ধান্ত নেন তিনি।

২০২২ সালে সামান্থা জানান, তিনি মায়োসাইটিস নামের একটি অটোইমিউন রোগে আক্রান্ত হয়েছেন। এ রোগে পেশি দুর্বল হয়ে পড়ে। তখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজের অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেছিলেন, চিকিৎসকেরা তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার বিষয়ে আশাবাদী।

গত ডিসেম্বরে ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ে হয় সামান্থার।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম