ফটোসাংবাদিকের ওপর বিরক্ত তারা সুতারিয়া, যে পদক্ষেপ নিলেন অভিনেত্রী
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মুম্বাইয়ের কোনো একটি দোকানে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। তার পরনে ছিল সাদা পোশাক, চোখে কালো রোদচশমা। তাকে ঘিরে ছিলেন বেশ কয়েকজন চিত্রগ্রাহকও। তাদের দেখে অভিনেত্রীর সহকারীরা ছাতা দিয়ে তাকে আড়াল করার চেষ্টা করছিলেন। এরই মধ্যে এক ফটোসাংবাদিক ক্যামেরা নিয়ে তারা সুতারিয়ার খুব কাছে চলে আসেন।
এমন পরিস্থিতিতে বিরক্ত হয়ে অভিনেত্রী তার ক্যামেরাটি হাত দিয়ে সরিয়ে দেন। তারপর সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সটান দোকানের ভেতরে চলে যান তিনি। এ ঘটনাটির সময় কেউ কেউ আবার তারা সুতারিয়ার নাম ধরেও ডাকাডাকি করছিলেন। এমনকি অভিনেত্রী বিরক্ত হওয়ার পরও কয়েকজন তাকে দাঁড়িয়ে ছবি তোলার অনুরোধ করেন।
ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেরই বক্তব্য— ছবি তোলার নামে তারা সুতারিয়ার ব্যক্তিগত পরিসরে এভাবে ঢুকে পড়া ঠিক হয়নি। এক নেটিজেন লিখেছেন— ফটোসাংবাদিকরা এমনভাবে তারাকে ডাকছিলেন, যেন তিনি তাদের পরিচিত কেউ। আরেক নেটিজেন লিখেছেন—ব্যক্তিগত পরিসর বলে যে একটা বিষয় রয়েছে, পাপারাজ্জিরা সেটাই বোঝেন না।
আবার কেউ কেউ তারা সুতারিয়ার প্রতিক্রিয়াকে সমর্থন করেছেন। তাদের বক্তব্য, ক্যামেরা নিয়ে এতটা কাছে চলে আসার পর অভিনেত্রীর ক্যামেরা সরিয়ে দেওয়া অস্বাভাবিক কিছু নয়। বরং আরও কড়াভাবে প্রতিবাদ করা উচিত ছিল বলেও মন্তব্য করেন অনেকেই।
উল্লেখ্য, ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দি ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেত্রী তারা সুতারিয়া। সম্প্রতি তারাকে দর্শক দেখেছে ‘টক্সিক’ সিনেমায়। টাইগার শ্রফ ও অনন্যা পান্ডের সঙ্গে সেই ছবিতে অভিনয় করেছিলেন তারা সুতারিয়া।

-6aa2d34e334e7.jpg)