কেন গর্ভাবস্থা আশ্চর্যের ছিল, জানালেন সামান্থা
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার জনপ্রিয়তা শুধু সাউথ ইন্ডিয়াতেই নয় বরং পুরো ভারতবর্ষ ছাড়িয়ে প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। বর্তমানে এই ইন্ডিয়ান তারকা তার অনাগত সন্তানের আগমনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
চলতি বছরের জুন মাসে তিনি তার প্রেগনেন্সির বিষয়টি নিশ্চিত করেছেন। শোনা যাচ্ছে, ডিসেম্বরেই স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে অনাগত সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন।
সামান্থা রুথ প্রভু দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, মা ইন্তি বাঙ্গারাম সিনেমার থাসাদিয়া গানের শুটিংয়ের সময় তিনি তার গর্ভাবস্থার কথা জানতে পারেন। মা ইন্তি বাঙ্গারাম সিনেমার সাফল্য উদযাপন অনুষ্ঠানে অভিনেত্রী জানান যে, তিনি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন। তবে ভক্তদের কথা দিয়েছেন আরও হিট সিনেমা নিয়ে তিনি ফিরে আসবেন।
মাতৃত্ব নিয়ে উচ্ছ্বসিত সামান্থা
সন্তান নেওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে সামান্থা রুথ প্রভু বলেন, রাজ এবং আমি দুজনেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আমরা মেনে নিয়েছিলাম হয়তো আমাদের সন্তান হবে না, আবার হয়তো হবে। দুটোর কোনোটিতেই আমার কোনো আপত্তি ছিল না। আমরা দুজনেই আমাদের জায়গা থেকে স্বাভাবিক ছিলাম। তাই এই গর্ভাবস্থাটা আমাদের জন্য এক অপ্রত্যাশিত চমক।
সামান্থা আরো বলেন, কোনো দম্পতি যখন সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন, তখন সবাই তাদের বলেন সন্তান আসার ফলে জীবনের সবকিছু বদলে যেতে পারে। আর আমার মনে হয় আমি তার জন্য প্রস্তুত।
নিজের অসুস্থতা প্রসঙ্গে যা বললেন
সামান্থা রুথ প্রভু বলেন, ২০২২ সালে তার অটোইমিউন রোগ মায়োসাইটিস ধরা পড়েছিল। সে বিষয়ে সবসময়ই খোলামেলা কথা বলেছেন। নিজের স্বাস্থ্য বিষয়ক পডকাস্টে তিনি এই অভিজ্ঞতাকে অত্যন্ত যন্ত্রণাদায়ক বলে অভিহিত করেছেন।
বিষয়টি নিয়ে অভিনেত্রী আরো বলেন, একজন শিল্পী হিসেবে যখন আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলেন আত্মবিশ্বাসী হয়ে উঠতে শেখেন তখন সেই আত্মবিশ্বাসী ভাবমূর্তির কারণে মানুষ ধরে নেয় যে আপনিই সেখানে মানানসই। পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, শরীরচর্চা এবং ফিটনেস রুটিন মেনে চলার মধ্য দিয়ে সময়ের সাথে সাথে আত্মবিশ্বাস গড়ে ওঠে। এটি রাতারাতি ঘটে না। তবে অসুস্থতার সময়টি তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল।
তিনি বলেন, আমার মনে হয়েছিল আমি যেন নিজের সত্তা হারিয়ে ফেলেছি। মনে হচ্ছিল পরিস্থিতির ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তবে আমার কৃত্রিম আত্মবিশ্বাস দেখানোর প্রয়োজন নেই। এই যাত্রাপথে আরও কিছু বিষয় শেখার আছে যেমন— মানসিক দৃঢ়তা, বিশ্বাস এবং আশা।
তিনি আরও বলেন, অসুস্থতা তাকে জীবনের মূল্যবান কিছু শিক্ষা দিয়েছে এবং এরপর সবকিছুই ভালো হতে শুরু করেছে। আমার জীবন, আমার অভিনয় সবকিছুই যেন আরও বেশি প্রাণবন্ত ও বাস্তব হয়ে উঠেছে।

-6aa2b43540e02.jpg)