Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রথম বিবাহবার্ষিকীতে শবনম ফারিয়ার আবেগঘন বার্তা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

প্রথম বিবাহবার্ষিকীতে শবনম ফারিয়ার আবেগঘন বার্তা

স্বামী তানজিম তৈয়বের সঙ্গে অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত

Advertisement

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়ার দেখতে দেখতে বিয়ের এক বছর পূর্ণ হলো। তানজিম তৈয়বের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংসের এক বছর আজ। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী। জানালেন তার জীবনের অতীত যন্ত্রণা, মানসিক লড়াই এবং বর্তমান সুখের অভিজ্ঞতার কথা। 

এর আগে ২০২০ সালে প্রথম স্বামী হারুনুর রশীদ অপুর সঙ্গে প্রথম সংসারের তিক্ততা আর নানা টানাপোড়েনের ইতি টেনে দ্বিতীয়বারের মতো নতুন ঘর বাঁধেন শবনম ফারিয়া। সেই বিচ্ছেদের দীর্ঘ পাঁচ বছর পর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ব্যাংক কর্মকর্তা তানজিম তৈয়বকে বিয়ে করেন তিনি। 

তানজিম তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। জীবনের সব তিক্ততা পেছনে ফেলে তানজিম ও তার পরিবারের সান্নিধ্যে এখন নতুন সানন্দে দিন কাটাচ্ছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনের দ্বিতীয় ইনিংসকে সৌভাগ্য মনে করে কৃতজ্ঞতার সঙ্গে একটি পোস্ট দেন শবনম ফারিয়া। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— ‘আল্লাহ তার সৃষ্টিকে খুব বেশি দিন কষ্টে রাখেন না। তিনি আমাকেও এত বছরের কষ্ট সহ্য করার উপহারস্বরূপ এই ভদ্রলোককে আমার জীবনে পাঠিয়েছেন। তার চেয়েও বড় উপহার— আমাকে চমৎকার একটা পরিবারের অংশ করেছেন, যেখানে আমি আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে সব শেয়ার করতে পারি। ননদের সঙ্গে তার ভাইকে নিয়ে হাসাহাসি করতে পারি। আলহামদুলিল্লাহ।’ 

ঘরোয়াভাবেই বিবাহবার্ষিকীর প্রথম প্রহর আয়োজন করেন এ অভিনেত্রী। কেক কেটে নিজেদের সুন্দর মুহূর্ত উপস্থাপন করেন। এরপর তা ফেসবুকে পোস্ট করে তার ভক্ত-অনুরাগীদের জানান দেন। 

আবেগঘন বার্তায় স্বামী তানজিম তৈয়বের জন্য একটি মিষ্টি ও হাস্যরসাত্মক বার্তাও জুড়ে দেন ফারিয়া। তানজিমকে ট্যাগ করে মজার ছলে তিনি লিখেছেন— হ্যাপি অ্যানিভার্সারি তানজিম। সামনের বছরের তোমার প্রতিপাদ্য বিষয়— ‘রুম থেকে বের হলে লাইট/ফ্যান/এসি অফ করতে হয়’ আর ‘ফ্রিজ থেকে পানি বের করলে ফ্রিজের দরজা বন্ধ করতে হয়’। 

এ ছাড়া অতীত জীবনের ভুল সিদ্ধান্ত এবং সামাজিক চাপের কথা জানিয়ে শবনম ফারিয়া বলেন, প্রত্যেকটা মানুষের মতো আমিও জীবনে অনেক ভুল করেছি। কিন্তু আমার কিছু ভুল শুধু ভুল বললে হবে না— লিটরালি নিজের সঙ্গে নিজে অন্যায় করেছি। 

তিনি বলেন, সামাজিকতা রক্ষায় নিজ চরিত্রের বাইরে গিয়ে অন্যায় সহ্য করেছি। পচা শামুকে পা কেটে এমন দাগ ফেলেছি যে, প্লাস্টিক সার্জারি করেও সে দাগ তোলা যাবে না।

অভিনেত্রী আরও বলেন, সহ্য না করতে পারলে সামাজিক মাধ্যমে এসে কখনো কখনো রাগ ঝেড়েছি, নিজের এবং অন্যের ওপর জমা এই জেদ সরাতে কাউন্সেলিং ও থেরাপি কিছুই বাদ দিইনি। 

জীবন থেকে তার বেশ কিছু বছর চলে গেছে ভেতরে সেই জমা আর্তনাদ থেকে পালাতে বলে উল্লেখ করেন শবনম ফারিয়া। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম