বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনাকে হৃতিক রোশানের নীরব সমর্থন
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
সন্তান জন্মের পর ওজন বৃদ্ধি ও চেহারার পরিবর্তন নিয়ে বডি শেমিংয়ের শিকার হয়েছেন ক্যাটরিনা কাইফ।
|
ফলো করুন |
|
|---|---|
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ গত বছর নভেম্বরে পুত্রসন্তানের মা হয়েছেন। বর্তমানে সিনেমার রুপালি পর্দার কোলাহল থেকে অনেকটাই দূরে আছেন তিনি। মাতৃত্ব ও নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সবশেষ ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গেছে তাকে।
সন্তান জন্মের পর মায়ের শরীরে পরিবর্তন আসাটা অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু রুপালি পর্দায় তারকাদের ক্ষেত্রে সেই স্বাভাবিকতা মেনে নিতে নারাজ সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশ।
সম্প্রতি স্বামী অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে হাজির হয়ে ঠিক এমনই এক অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি হন ক্যাটরিনা কাইফ। সন্তান হওয়ার পর ওজন বৃদ্ধি ও চেহারার পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে কড়া বডি শেমিংয়ের শিকার হন তিনি।
তবে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের এমন কঠিন পরিস্থিতির মাঝেই পাশে দাঁড়িয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। এমনকি নীরব সমর্থন জানিয়ে অভিনেত্রীর পাশে থাকার জানান দিলেন আরেক বলিউড তারকা হৃতিক রোশান।
সম্প্রতি ইনস্টাগ্রামে ক্যাটরিনার বডি শেমিংয়ের জবাবে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর হর্ষবীর জৈন। সেই পোস্টেই তিনি লিখেছেন— ‘ক্যাটরিনা একজন সফল মা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং জনপ্রিয় তারকা।’ তিনি বলেন, ‘বয়সের সঙ্গে শারীরিক পরিবর্তন কিংবা মাতৃত্বের চিহ্ন কখনো কারো ব্যর্থতা হতে পারে না।’
হর্ষবীরের সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে হৃতিকের নজরে আসতেই তাতে ইতিবাচক প্রতিক্রিয়া জানান তিনি। যদিও পোস্টে কোনো মন্তব্য করেননি এ অভিনেতা।
উল্লেখ্য, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ও ‘ব্যাং ব্যাং’ সিনেমায় একসঙ্গে জুটি বেঁধেছিলেন ক্যাটরিনা কাইফ ও হৃতিক রোশান। ছবিটি বক্স অফিসে ভালো আয় করেছিল।

