Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

সংগৃহীত ছবি

Advertisement

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান ও ম্যানেজার পূজা দাদলানি।

সোমবার (২১ সেপ্টেম্বর) শাহরুখ খানের আগমনে লালবাগচা রাজার পূজামণ্ডপে ভক্ত ও অনুরাগীদের ভিড় জমে যায়। তাকে একনজর দেখতে সেখানে জড়ো হন অনেকে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পূজামণ্ডপে যান অভিনেতা।

এদিন শাহরুখের পরনে ছিল নীল রঙের কুর্তা। সুহানা পরেছিলেন সবুজ রঙের ঐতিহ্যবাহী পোশাক। আর গৌরী খানকে দেখা যায় হলুদ রঙের এথনিক পোশাকে।

এ বছরের গণেশোৎসবে লালবাগচা রাজার পূজামণ্ডপে আরও বেশ কয়েকজন বলিউড তারকা গিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন, রিতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, শিল্পা শেঠি, সিদ্ধার্থ মালহোত্রাসহ আরও অনেকে।

চলতি মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘আস্কএসআরকে’ পর্বে ভক্তদের সঙ্গে কথা বলেন শাহরুখ খান। সেখানে পরিবারের সঙ্গে গণেশ চতুর্থী উদযাপন নিয়েও কথা বলেন তিনি।

এক ভক্ত তাকে বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন সম্পর্কে জানতে চাইলে শাহরুখ বলেন, স্ত্রী আরতি করেন, এরপর প্রার্থনা করেন। আজ রাতে বিসর্জন হবে। সন্তান ও বন্ধুরা একত্র হয়, আড্ডা দেয় এবং অনেক হাসি-আনন্দ করে। খুবই সাধারণ এবং পারিবারিক সময়।

শাহরুখের পরবর্তী সিনেমা

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটি ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। একই সময়ে হলিউডের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডিউন: পার্ট থ্রি’র মতো বড় সিনেমাও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম