Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাহরুখ থেকে শুরু করে করণ, আর কারা এলেন রানির মায়ের শেষকৃত্যে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

শাহরুখ থেকে শুরু করে করণ, আর কারা এলেন রানির মায়ের শেষকৃত্যে

ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে না ফেরার দেশে চলে যান। এই দিন অভিনেত্রীর মায়ের শেষকৃত্যে যোগ দিয়েছিলেন রানির প্রিয় বন্ধু বলি বাদশাহ শাহরুখ খান থেকে শুরু করে নির্মাতা করণ জোহর প্রত্যেকে।

রানির ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক করণ জোহর কৃষ্ণা মুখার্জিকে শেষ শ্রদ্ধা জানাতে আসার ভিডিও সামাজিক মাধ্যমে এসেছে। সেই সঙ্গে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শাহরুখ ও গৌরী খান একসঙ্গে এসে পৌঁছান। পরিচালক করণ জোহর ছাড়াও কৃষ্ণার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দেখা যায় বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরকেও।

রানির ভাই ও চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখার্জিও আসেন শেষ শ্রদ্ধা জানাতে। অভিনেত্রী আলিয়া ভাট ও অপূর্ব মেহতাসহ অন্যান্য বলিউড তারকাকেও অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকতে দেখা গেছে। 

প্রযোজনা সংস্থার থেকে যে বিবৃতি জারি করা হয়েছে, সেখানে লেখা হয়েছে— ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আপনাকে জানাচ্ছি যে, রানির মা কৃষ্ণা মুখার্জি আজ (মঙ্গলবার) দুপুরে প্রয়াত হয়েছেন। এই কঠিন সময় আপনাদের সবার ভালোবাসা প্রার্থনা এবং সমর্থনের জন্য মুখার্জি পরিবারের তরফ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এ মুহূর্তে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে শোকাহত পরিবার।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম