‘নতুন প্রেমিকা’ কোমল রানীকে সঙ্গে করে কোথায় গেলেন গোবিন্দ
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
স্ত্রী সুনীতা আহুজাকে ছাড়া মুম্বাইয়ের বিখ্যাত 'লালবাগচা রাজা'র গণেশের দরবারে নবাগত অভিনেত্রী ও নতুন প্রেমিকা কোমল রানী স্বর্ণকারের হাত ধরে গণপতি মণ্ডপে হাজির হন বলিউড অভিনেতা গোবিন্দ।
যদিও বলিউড তারকাদের যাতায়াত লেগে থাকলেও সবচেয়ে বেশি নজর কেড়েছে এ তরুণীকে নিয়ে উপস্থিতি। সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। সম্প্রতি গোবিন্দর সঙ্গে কোমল রানী স্বর্ণকারের প্রেম নিয়ে বেশ চর্চা চলছে। গত আগস্টে মুম্বাই বিমানবন্দরে প্রথমবার একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এই গুঞ্জনের সূত্রপাত।
যদিও সম্পর্কের কথা দুজনের কেউ-ই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। তবে বিষয়টি উসকে দেন গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা নিজেই। সম্প্রতি তিনি গোবিন্দকে ইঙ্গিত করে মন্তব্য করেন,‘মেয়ের বয়সি একজনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন’ এবং তাকে 'সুগার ড্যাডি' বলেও কটাক্ষ করেন।
'লালবাগচা রাজা'য় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন গোবিন্দ ও কোমল রানী। এ সময় অভিনেতার পরনে ছিল সাদা কুর্তা-পায়জামা। অন্যদিকে প্রেমিকা কোমল নারীর পরনে ছিল ঐতিহ্যবাহী লাল-হলুদ শাড়ি। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পড়তেই গোবিন্দ 'গণপতি বাপ্পা মোরিয়া' স্লোগান দেন। আর প্রেমিকা কোমল হাত নেড়ে শুভেচ্ছা জানান।
তবে আশ্চর্যের বিষয়, অভিনেতা গোবিন্দ গণেশের দরবারে আসার ঠিক কিছুক্ষণ আগেই একই প্যান্ডেলে একদম একা এসে প্রার্থনা সেরে যান তার স্ত্রী সুনীতা আহুজা।
সম্প্রতি অভিনেত্রী রাখী সাওয়ান্তের সঙ্গে এক ফোনালাপে গোবিন্দপত্নী দাবি করে বলেন, গোবিন্দ ও কোমল রানী নাকি বিয়ের পরিকল্পনা করছেন। যদিও অভিনেতার ম্যানেজার শশী সিনহা এ দাবি পুরোপুরি উড়িয়ে দিয়ে বলেন, 'দ্বিতীয় বিয়ের কোনো প্রশ্নই ওঠে না।' তারা আশা করছেন তাদের এই ভুল বোঝাবুঝি দ্রুত মিটে যাবে।
উল্লেখ্য, ১৯৮৭ সালে সুনীতা আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দ। দীর্ঘ সংসার জীবনের পর ২০২৫ সালে তাদের বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয় এবং সুনীতা আদালতের দ্বারস্থ হন বলে জানা যায়। তবে পরবর্তী সময়ে গণেশচতুর্থী একসঙ্গে উদযাপন করে সেই গুঞ্জনে ইতি টানেন। ২০২৬-এ এসে বিচ্ছেদের আবেদন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেন সুনীতা আহুজা।

