Logo
Logo
×

Advertisement

বিনোদন

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

Advertisement

মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রেখে বিশ্রাম নেওয়ার দৃশ্যকে কেন্দ্র করে ইরানে একটি নাট্যদলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। দেশটির সরকারি কৌঁসুলিরা ওই দৃশ্যকে ‘সামাজিক রীতিনীতি’ লঙ্ঘন হিসেবে উল্লেখ করে মামলাটি করেছেন।

‘তেহরান প্যারিস তেহরান’ নামের নাটকটিতে সারা নামে এক তরুরীণ গল্প তুলে ধরা হয়েছে। বাবার হত্যার প্রতিশোধ নিতে তেহরান থেকে প্যারিসে যান তিনি। পরে আবার ইরানে ফিরে আসেন।

নাটকের একটি দৃ্শ্য নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। সেখানে অভিনেত্রী ফাতেমেহ মাসৌাদিফারকে তার সহ-অভিনেতা মেহরদাদ সেদিঘিয়ানের বুকের দিকে মাথা ঝুঁকিয়ে থাকতে দেখা যায়। অভিনেতার হাতও তখন অভিনেত্রীর মাথার উপর ছিল বলে মনে হয়।

ইরানের ইসলামি আইন অনুযায়ী, আত্মীয়তার সম্পর্ক নেই- এমন নারী ও পুরুষের মধ্যে প্রকাশ্যে শারীরিক সংস্পর্শ নিষিদ্ধ। মঞ্চে অভিনয়ের ক্ষেত্রেও এই বিধিনিষেধ প্রযোজ্য।

তবে নাটকটির প্রযোজনা সংস্থা বিষয়টি নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে।

‘ইরান ইন্টারন্যাশনাল’-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে, খুব কাছ থেকে এবং সংকীর্ণ কোণ থেকে ধারণ করা মোবাইল ভিডিওর কারণে অভিনেতা-অভিনেত্রীকে বাস্তবের তুলনায় বেশি কাছাকাছি মনে হচ্ছে।

প্রযোজনা সংস্থাটি আরও জানিয়েছে, বিতর্কিত দৃশ্যে অভিনয় করা দুই চরিত্র আসলে ভাই-বোন। ফলে ইসলামি আইনের দৃষ্টিতে তাদের মধ্যে শারীরিক স্পর্শ নিষিদ্ধ নয়।

সংস্থাটির দাবি, নাটকের একটি সংকটপূর্ণ মুহূর্তে ওই দৃশ্যটি দেখানো হয়েছিল।

এর আগে চলতি সপ্তাহেই, কোম শহরের একটি আপিল আদালত গায়িকা পারাস্তুা আহমাদি এবং আরও সাতজন সংগীতশিল্পীর সাজা বহাল রাখে। ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবের আয়োজিত একটি কনসার্টে হিজাব ছাড়া গান গাওয়ার কারণে তাদের সাজা দেওয়া হয়েছিল।

আদালতের রায়ে প্রত্যেককে ৭৪টি বেত্রাঘাতের সাজা দেওয়া হয়। পাশাপাশি দুই বছরের জন্য তাদের গান পরিবেশন ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

Advertisement

Advertisement

আরও পড়ুন

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম