Logo
Logo
×

Advertisement

বিনোদন

রাম রূপ নিয়ে বিতর্কের মাঝেই যে প্রতিক্রিয়া জানালেন রণবীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ এএম

রাম রূপ নিয়ে বিতর্কের মাঝেই যে প্রতিক্রিয়া জানালেন রণবীর

Advertisement

নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত 'রামায়ণ' সিনেমায় শ্রীরামের চরিত্রে বলিউড অভিনেতা রণবীর কাপুরের কাস্টিং এবং লুক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে যখন তুমুল বিতর্ক ও সমালোচনা চলছে, ঠিক তখনই অভিনেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এটি তার কাছে স্রেফ কোনো সাধারণ সিনেমার অফার কিংবা চরিত্র নয়, বরং একটি বিশাল বড় দায়িত্ব।

সম্প্রতি রণবীর কাপুরের ৪৪তম জন্মদিন উপলক্ষ্যে সিনেমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ৫ মিনিটের একটি বিশেষ নেপথ্য ভিডিও প্রকাশ করা হয়, সেখানেই এ চরিত্রটি নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন অভিনেতা।

রামের চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে অনেকেই অনেক প্রশ্ন তুলেছেন। এমন একটি চরিত্রের জন্য কতটা উপযুক্ত হবে রণবীর কাপুর? আবার কেউ কেউ বলেছেন, তার রাম হয়ে ওঠার পেছনের ভাবনাচিন্তা নিয়ে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের একটি রোমান্টিক ছবি। তার পরে আবারও কথা হচ্ছে তার অভিনীত রাম চরিত্রটি নিয়ে। 

যদিও রাম চরিত্রে অভিনয় নিয়ে রণবীরের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। রামকে পর্দায় ফুটিয়ে তুলতে আত্মবিশ্বাসের চেয়ে দায়িত্ববোধই অনেক বেশি। তাই রণবীরের কাছে শুধু একটা চরিত্রের জন্য যোগ্য হয়ে ওঠা লক্ষ্য নয়, মানুষের বিশ্বাসের যেন যোগ্য হয়ে উঠতে পারেন সেটাই বড় দায়িত্ব। 

তবে রণবীরের এই চরিত্রের জন্য প্রস্তুতি দেখেছেন অভিনেত্রী সাই পল্লবীর। তার চোখে দেখা ছোটবেলার রামকে রণবীরের মধ্যে দেখেছেন তিনি, যা তার ছোটবেলাকে জীবন্ত করে তুলেছিল।

উল্লেখ্য, চলতি বছর দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘রামায়ণ পার্ট ১’। দ্বিতীয় পর্ব আসছে ২০২৭ সালের দীপাবলিতে। ঝলক নিয়ে সমালোচনা হলেও এখন দেখার বিষয়— রাম রূপে সিনেমায় কতটা অনুরাগীদের মন কাড়তে পারেন রণবীর কাপুর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন এক ফ্রেমে শাহিদের সাবেক ও বর্তমান, কী কথা বললেন তারা?

কেন এক ফ্রেমে শাহিদের সাবেক ও বর্তমান, কী কথা বললেন তারা?

এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

রণবীরের জন্মদিনে যে আদুরে বার্তা স্ত্রী আলিয়ার

রণবীরের জন্মদিনে যে আদুরে বার্তা স্ত্রী আলিয়ার

আইফেল টাওয়ারের সামনে রাজকীয় সাজে ঐশ্বরিয়া

আইফেল টাওয়ারের সামনে রাজকীয় সাজে ঐশ্বরিয়া

রণবীরকে কোলে তুলে আদর আলিয়ার

রণবীরকে কোলে তুলে আদর আলিয়ার

‘বিচ্ছেদ আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’

‘বিচ্ছেদ আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’

আরও পড়ুন

মৃত্যুর গুজবের মধ্যেই ৪ কোটি টাকার সম্পত্তি নিয়ে যে ঘোষণা দিলেন জ্যাকি

মৃত্যুর গুজবের মধ্যেই ৪ কোটি টাকার সম্পত্তি নিয়ে যে ঘোষণা দিলেন জ্যাকি

রাম রূপ নিয়ে বিতর্কের মাঝেই যে প্রতিক্রিয়া জানালেন রণবীর

রাম রূপ নিয়ে বিতর্কের মাঝেই যে প্রতিক্রিয়া জানালেন রণবীর

কেন এক ফ্রেমে শাহিদের সাবেক ও বর্তমান, কী কথা বললেন তারা?

কেন এক ফ্রেমে শাহিদের সাবেক ও বর্তমান, কী কথা বললেন তারা?

এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম