Logo
Logo
×

Advertisement

বিনোদন

স্কুল ফি দিতে না পারায় শাস্তি: ‘সুপারস্টার’ সালমানের কঠিন শৈশবের গল্প

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩২ পিএম

স্কুল ফি দিতে না পারায় শাস্তি: ‘সুপারস্টার’ সালমানের কঠিন শৈশবের গল্প

সালমান খান।

Advertisement

বলিউডের শীর্ষ জনপ্রিয় ও সফল তারকাদের একজন তিনি। বর্তমানে ভারতজুড়ে তার সম্পত্তির পরিমাণ হাজার কোটি রুপি পেরিয়ে গেছে। তবে আজকের এই বিপুল বিত্তবৈভব আর অগণিত ভক্তের ভালোবাসার পেছনের পথটা সালমান খানের জন্য মোটেও সহজ ছিল না। 

সম্প্রতি ইন্টারনেট দুনিয়ায় নতুন করে ভাইরাল হওয়া তার শৈশবের এক স্মৃতিকথায় ভেসে এসেছে সেই কঠিন দিনের গল্প। 

সবাইকে চমকে দিয়ে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সালমান খান তার চতুর্থ শ্রেণিতে পড়ার সময়ের এক অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, সময়মতো স্কুলের ফি পরিশোধ না করায় একদিন ক্লাসের শিক্ষক তাকে শাস্তিস্বরূপ দরজার বাইরে দাঁড় করিয়ে রাখেন। 

ঠিক সেই সময় তার বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান স্কুলে উপস্থিত হন এবং ছেলেকে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেন। প্রথমে তিনি ভাবেন যে সালমান নিশ্চয়ই কোনো দুষ্টুমি করে শাস্তি পাচ্ছে। 

তবে কারণ জিজ্ঞেস করতেই যখন শিক্ষিকা স্পষ্ট জানান যে এটি কোনো অপরাধ নয় বরং স্কুলের ফি জমা না হওয়ার কারণে সাজা, তখন সেলিম খান চমৎকার এক জবাব দিয়েছিলেন। 

সেলিম খান শিক্ষিকাকে সোজা বলে ওঠেন, ‘ফি দিতে না পারার কারণে যদি কাউকে শাস্তিস্বরূপ ক্লাসের বাইরে দাঁড়াতে হয়, তবে আমার ছেলে নয়, বাবা হিসেবে এখানে আমারই দাঁড়ানো উচিত।’ এরপর তিনি সোজা প্রিন্সিপালের কক্ষে গিয়ে ফি পরিশোধের ব্যবস্থা করেন।

যদিও এরপর হালকা হেসে সালমান জানান, এই একই ঘটনার মুখোমুখি তাকে ঠিক দুই সপ্তাহ পর আবারও হতে হয়েছিল। 

এমথ্রিএম হারুন ইন্ডিয়া রিচ লিস্টের তথ্য অনুযায়ী, বর্তমান সময়ে সালমান খান ভারতের অন্যতম ধনী অভিনেতা, যার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ৩,০০০ কোটি রুপি। শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনের পরেই এই তালিকায় তার নাম রয়েছে। 

কোটি কোটি রুপির মালিক এই তারকার শৈশবে স্কুলের ফি দিতে না পারার গল্পটি তার ভক্ত ও সাধারণ মানুষের হৃদয়ে তাই এক নতুন আবেগের জন্ম দিয়েছে। 

এদিকে, ক্যারিয়ারে কাজের ব্যস্ততা থেমে নেই ৬০ ছুঁইছুঁই এই অভিনেতার। খুব শিগগিরই অপূর্ব লাখিয়ার পরিচালনায় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে হাজির হতে যাচ্ছেন তিনি, যা দীপাবলির পরেই মুক্তি পেতে পারে। 

পাশাপাশি, তেলেগু পরিচালক বংশী পাইডিপ্যালির মেগা অ্যাকশন প্রজেক্ট ‘মনস্টার’-এর কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোবিন্দর সঙ্গে ‘প্রেম’ নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন বলিউড অভিনেত্রী

গোবিন্দর সঙ্গে ‘প্রেম’ নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন বলিউড অভিনেত্রী

মোহনলাল নয়, অজয়কেই এগিয়ে রাখছেন মালয়ালম দর্শকরা

বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড় মোহনলাল নয়, অজয়কেই এগিয়ে রাখছেন মালয়ালম দর্শকরা

চীনের আপত্তি কাটিয়ে মুক্তির পথে সালমানের ‘মাতৃভূমি’

চীনের আপত্তি কাটিয়ে মুক্তির পথে সালমানের ‘মাতৃভূমি’

মুক্তির আগেই বানসালির লাভ অ্যান্ড ওয়ার ৩০০ কোটিতে কিনে নিল পেন

মুক্তির আগেই বানসালির লাভ অ্যান্ড ওয়ার ৩০০ কোটিতে কিনে নিল পেন

৪০ কেজিরও বেশি ওজন কমিয়ে আলোচনায় ভারতীয় অভিনেত্রী

৪০ কেজিরও বেশি ওজন কমিয়ে আলোচনায় ভারতীয় অভিনেত্রী

১৩ বছর পর বানসালি প্রোডাকশনের সিনেমায় কারিনা কাপুর

১৩ বছর পর বানসালি প্রোডাকশনের সিনেমায় কারিনা কাপুর

আরও পড়ুন

জাহ্নবীর সঙ্গে বিকৃত দৃশ্যের গান ভাইরাল, হুঁশিয়ারি এনটিআরের

জাহ্নবীর সঙ্গে বিকৃত দৃশ্যের গান ভাইরাল, হুঁশিয়ারি এনটিআরের

গ্র্যামি অ্যাওয়ার্ডে অংশ না নেওয়ার ঘোষণা কিডসের

গ্র্যামি অ্যাওয়ার্ডে অংশ না নেওয়ার ঘোষণা কিডসের

বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয়, কেন পানি খেতেন না অভিনেতা?

বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয়, কেন পানি খেতেন না অভিনেতা?

গোবিন্দর সঙ্গে ‘প্রেম’ নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন বলিউড অভিনেত্রী

গোবিন্দর সঙ্গে ‘প্রেম’ নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন বলিউড অভিনেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম