জাহিদ হাসানকে ‘বাবা’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহর
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসানের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে জাহিদ হাসানের সঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করে তাকে ‘বাবা’ বলে সম্বোধন করেছেন সুনেরাহ।
আজ রোববার (৪ অক্টোবর) জাহিদ হাসানের জন্মদিন উপলক্ষে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন সুনেরাহ। পোস্টের সঙ্গে জাহিদ হাসানের সঙ্গে কাটানো দুটি মুহূর্তের ছবি যুক্ত করে ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন বাবা’।
সুনেরাহর এই আন্তরিক শুভেচ্ছাবার্তা প্রকাশের পরপরই তা ভক্ত ও নেটিজেনদের নজর কাড়ে। শোবিজের দুই প্রজন্মের এই দুই শিল্পীর মধ্যকার সুন্দর সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধার বিষয়টি প্রশংসা করছেন অনেকেই।
পোস্টটির মন্তব্যের ঘরেও ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা জাহিদ হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

