৪০০ কোটির সিনেমা নিয়ে যা বললেন রিচা চাড্ডা
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মুক্তি পেয়েছে সবচেয়ে আলোচিত সিনেমা ‘হনুমান অংশ’। বিশাল চতুর্বেদী নির্মিত এ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য। এ সিনেমায় আরও অভিনয় করেছেন চন্দন আনন্দ, পূর্ণিমা তিওয়ারি, অনিল রাস্তোগি প্রমুখ। এমন অবিশ্বাস্য সাফল্যের নেপথ্যে আসল কারণ কী? ভালো মানের সিনেমা।
না, এমনটি মনে করেন না বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। তিনি বলেছেন, ‘হনুমান অংশ’ সিনেমার সাফল্য আদতে ভালো কনটেন্টের বিপ্লব বা জোয়ার বোঝায় না। কারণ ভারতীয় সিনেমহলে পুরাণ ও শাস্ত্রভিত্তিক সিনেমার চাহিদা রয়েছে তুঙ্গে। ‘হনুমান অংশ’ যেন সেটারই নতুন উদাহরণ।
এ সিনেমা নির্মিত হয়েছে ভারতের বহুল আলোচিত আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার জীবন কেন্দ্র করে। উঠে এসেছে আধ্যাত্মিকতা। মাত্র দুই কোটি রুপিতে নির্মিত এ সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৪০০ কোটি রুপিরও বেশি। অথচ নেই কোনো বড় নির্মাতা, নেই কোনো তারকা অভিনয়শিল্পী।
সম্প্রতি সেই সিনেমা নিয়ে এক সাক্ষাৎকারে রিচা চাড্ডা বলেন, এ বছরে আর কী কী সিনেমা ভালো চলেছে? ‘হনুমান অংশ’-এর ব্যাপারটা আলাদা। আসলে পৌরাণিক কনটেন্ট সাধারণত ভালো চলে। ধর্মীয় বা পৌরাণিক কাহিনি— যাই হোক না কেন, এগুলো সবাই দেখে এবং ভালো চলে। দর্শক পছন্দ করে। তাই এখনই বলা যাচ্ছে না যে, এই বছর খুব ভালো কনটেন্টের সিনেমা আমরা পেয়েছি।

-6ac7b5604f849.jpg)