বিশ্বাস করা কঠিন যে তুমি আর নেই: অক্ষয় কুমার
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন 'খিলাড়ি'খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। ২০০৭ সালের জনপ্রিয় কমেডি সিনেমা 'ওয়েলকাম'-এ জুটি হয়ে কাজ করেছিলেন নানা পাটেকরের সঙ্গে। সেই সিনেমাটিতে নানা ছাড়াও অনিল কাপুর, ক্যাটরিনা কাইফ, পরেশ রাওয়াল ও মল্লিকা শেরাওয়াতও অভিনয় করেন। এতে নানার অভিনীত উদয় শেঠি চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং অক্ষয় অভিনয় করেন রাজীব চরিত্রে। এ ছাড়া হাউসফুল-৫ সিনেমায় একসঙ্গে কাজ করার স্মৃতিচারণ করে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন এ খিলাড়ি অভিনেতা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অক্ষয় কুমার। সেই পোস্টে অভিনেতা লিখেছেন— নানা’জির চলে যাওয়ার খবর শুনে সত্যিই খুব কষ্ট পেয়েছি। তিনি ছিলেন এমন একজন বিরল অভিনেতা, যাকে দর্শকদের নজর কাড়তে কখনো বাড়তি কিছু করতে হতো না। নানা তার কণ্ঠ, অভিনয়ের তীব্রতা এবং প্রতিটি চরিত্রে ফুটিয়ে তোলা সততা ছিল একেবারেই অনন্য।
অক্ষয় কুমার আরও বলেন, ‘ওয়েলকাম’ সিনেমায় তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। হাউসফুল ৫ সিনেমাতেও একসঙ্গে কাজ করেছি। সেই দুই সিনেমার শুটিং সেটের অসংখ্য স্মৃতি সবসময় আমার কাছে বিশেষ হয়ে থাকবে।
নানা পাটেকরের চলে যাওয়া মেনে নেওয়া তার জন্য কঠিন বলেও জানিয়েছেন অক্ষয় কুমার। তিনি বলেন, 'বিশ্বাস করা কঠিন যে তুমি আর নেই। তোমাকে যতটা ভাষায় প্রকাশ করা যায়, তার চেয়েও বেশি মনে পড়বে।' সবশেষ একসঙ্গে কাটানো সব স্মৃতির জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ অভিনেতা।
উল্লেখ্য, বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) ভোরে গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

