Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন শ্রদ্ধা কাপুর, তার আয় কত জানেন?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম

বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন শ্রদ্ধা কাপুর, তার আয় কত জানেন?

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ফাইল ছবি

Advertisement

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তার আরও একটি পরিচয় আছে, তিনি হচ্ছেন— অভিনেতা শক্তি কাপুরের কন্যা। সিনেমার বাইরেও সম্পত্তির কারণে এ মুহূর্তে আলোচনায় শ্রদ্ধা। 

যে সম্পত্তি থেকে প্রতি মাসে বিপুল পরিমাণ আয় করতে চলেছেন শ্রদ্ধা কাপুর, তা সত্যিই অবাক করার মতো। শ্রদ্ধা ও শক্তি কাপুর মুম্বাইয়ের মহালক্ষ্মী এলাকায় অবস্থিত তাদের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি ভাড়া দিয়েছেন।

সিআরই ম্যাট্রিক্সের সম্পত্তিসংক্রান্ত নথি অনুযায়ী, সেই অ্যাপার্টমেন্টটি প্রায় ১০৫০ বর্গফুট জুড়ে এবং তারা এটি তিন বছরের জন্য ভাড়া দিয়েছেন। প্রথম বছরের ভাড়া হবে প্রতি মাসে ২.৫ লাখ টাকা এবং বার্ষিক ৫ শতাংশ হারে সেটি বৃদ্ধি পাবে। যার অর্থ হলো— দ্বিতীয় বছরে ভাড়া বেড়ে প্রতি মাসে প্রায় ২.৬২ লাখ টাকা এবং তৃতীয় বছরে প্রতি মাসে প্রায় ২.৭৫ লাখ টাকা হবে। এ চুক্তির জন্য ৭.৫ লাখ টাকা জমা রাখা হয়েছে। এ অ্যাপার্টমেন্টটি মুম্বাইয়ের মহালক্ষ্মী ইস্টের পীরামল মহালক্ষ্মী সাউথ টাওয়ারে অবস্থিত।

ফ্ল্যাটটি সম্পূর্ণ সাজানো। সোফা, চেয়ার, আলমারি, চারটি এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার, গ্যাস স্টোভ, ফায়ারপ্লেস এবং ডাইনিং টেবিলের মতো অনেক সুবিধা রয়েছে।  

জানা গেছে,  অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও তার বাবা শক্তি কাপুর ২০২৫ সালের জানুয়ারিতে দক্ষিণ মুম্বাইয়ের পীরামল মহালক্ষ্মী সাউথ টাওয়ারে একটি নতুন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনেন। সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি ৬.২৪ কোটি টাকায় কেনা হয়। চুক্তি অনুসারে, এ বাড়িটি শুধু বসবাসের জন্য ব্যবহৃত হবে। অভিনেত্রী ভাড়া পাবেন। তবে ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ, ট্যাক্সসহ অন্যান্য খরচ শ্রদ্ধা ও শক্তি কাপুর চালাবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪০০ কোটির সিনেমা নিয়ে যা বললেন রিচা চাড্ডা

৪০০ কোটির সিনেমা নিয়ে যা বললেন রিচা চাড্ডা

পেট কমাতে কেন পিঠের ব্যায়াম, জানালেন কারিনার পুষ্টিবিদ

পেট কমাতে কেন পিঠের ব্যায়াম, জানালেন কারিনার পুষ্টিবিদ

বিশ্বাস করা কঠিন যে তুমি আর নেই: অক্ষয় কুমার

বিশ্বাস করা কঠিন যে তুমি আর নেই: অক্ষয় কুমার

‘আগামীকাল থাকব কি না জানি না’—মৃত্যুর চার দিন আগে বলেছিলেন নানা পাটেকর

‘আগামীকাল থাকব কি না জানি না’—মৃত্যুর চার দিন আগে বলেছিলেন নানা পাটেকর

একনজরে নানা পাটেকরের বর্ণাঢ্য জীবন

একনজরে নানা পাটেকরের বর্ণাঢ্য জীবন

পোশাক বিতর্ক নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন কৃতি শ্যানন

পোশাক বিতর্ক নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন কৃতি শ্যানন

আরও পড়ুন

বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন শ্রদ্ধা কাপুর, তার আয় কত জানেন?

বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন শ্রদ্ধা কাপুর, তার আয় কত জানেন?

৪০০ কোটির সিনেমা নিয়ে যা বললেন রিচা চাড্ডা

৪০০ কোটির সিনেমা নিয়ে যা বললেন রিচা চাড্ডা

স্টেরয়েড বিতর্কে ট্রলারদের কড়া বার্তা ইন্দ্রানীর

স্টেরয়েড বিতর্কে ট্রলারদের কড়া বার্তা ইন্দ্রানীর

মেহজাবীনকে দেখে ভক্তরা বলছেন, ‘বিয়ের চেয়েও আজ সুন্দর লাগছে’

মেহজাবীনকে দেখে ভক্তরা বলছেন, ‘বিয়ের চেয়েও আজ সুন্দর লাগছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম