Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘গুপ্তদের থেকে মেঘনা আলম ১০০ গুণ বেশি বিএনপি’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:২৫ পিএম

‘গুপ্তদের থেকে মেঘনা আলম ১০০ গুণ বেশি বিএনপি’

Advertisement

দেশের জনপ্রিয় একজন মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। তরুন প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে তার পরিচিতি আছে।

টিভি টকশো, রাজনৈতিক বাস্তবমুখী আলাপচারিতা এবং নারী হিসেবে রাজনৈতিক জীবন সংগ্রামের মধ্যে দিয়ে তিনি তরুন সমাজে ইতোমধ্যে একটা নিজস্ব অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি বিএনপির  অনলাইন অ্যাক্টিভিস্ট পরিচয় দেওয়া কিছু ব্যক্তিকে নিয়ে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে অভিনেত্রী দাবি করেছেন, এমন কিছু ব্যক্তির চেয়ে তিনি নিজেই ১০০ গুণ বেশি বিএনপি। একই সঙ্গে প্রকৃত অনলাইন অ্যাক্টিভিস্টদের পাশে থাকার কথাও উল্লেখ করেছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা লেখেন মেঘনা আলম। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আগেই বলেছিলাম, বিএনপি অনলাইন এক্টিভিস্ট পরিচয় দেয়া কিছু গুপ্তদের থেকে মেঘনা আলম ১০০ গুণ বেশি বিএনপি। রাজনীতি বুঝতে হবে!’

পোস্টের শেষে তিনি আরও লেখেন, ‘আসল অনলাইন এক্টিভিস্টরা সবাই পাশে ছিল।’

মেঘনা আলমের এই স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হতে পারে। তবে তিনি কাদের ‘গুপ্ত’ বলে উল্লেখ করেছেন, কিংবা ঠিক কোন প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন, তা স্ট্যাটাসে বিস্তারিত ব্যাখ্যা করেননি।

এদিকে আজ সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা আলম।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘গুপ্তদের থেকে মেঘনা আলম ১০০ গুণ বেশি বিএনপি’

‘গুপ্তদের থেকে মেঘনা আলম ১০০ গুণ বেশি বিএনপি’

এআই দিয়ে অশালীন ছবি, বিরক্ত ঐশ্বর্য

এআই দিয়ে অশালীন ছবি, বিরক্ত ঐশ্বর্য

মন ভেঙেছিল ‘কেঁদেছিলাম হয়তো’ অভিনেত্রী

মন ভেঙেছিল ‘কেঁদেছিলাম হয়তো’ অভিনেত্রী

নিজে সামনে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডারম্যান’

নিজে সামনে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডারম্যান’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম