Logo
Logo
×

Advertisement

বিনোদন

শিশুর মুখে বিজয়ের মতো গোঁফ দেখে যা বললেন রাশমিকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম

শিশুর মুখে বিজয়ের মতো গোঁফ দেখে যা বললেন রাশমিকা

ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা বর্তমানে তাদের নতুন সিনেমা ‘রণবলী’র মুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার (১৬ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

তার আগে হায়দরাবাদে সিনেমার প্রচারে গিয়ে ভক্ত-অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ করেন রাশমিকা মান্দানা। সেই সাক্ষাতের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তবে একটি ভিডিও বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের মাঝে,  যেখানে দেখা গেছে- এক কোলের শিশুকে দেখে আপ্লুত অভিনেত্রী। শিশুটির নাকের নিচে আবার বিজয়ের মতো ছোট্ট গোঁফ। 

ভিডিওতে আরও দেখা যায়, ভারতীয় পোশাকে সেজেছেন অভিনেত্রী। তার পরনে হালকা বেগুনি রঙের সালোয়ার-কামিজ। আর কোলে ছোট্ট একটি শিশুকে নিয়ে আদর করছেন তিনি। শিশুটির মুখে রয়েছে বিজয়ের ‘রণবলী’ সিনেমার চরিত্রের আদলে গোঁফ। তা দেখেই যেন আনন্দে আত্মহারা রাশমিকা। শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকেন তিনি। সেই সঙ্গে বলতে থাকেন— ‘কী মিষ্টি!’ 

সিনেমার প্রচারের মাঝে অভিনেত্রীর এমন মুহূর্ত তার ভক্ত-অনুরাগীদের মন জয় করে নিয়েছে। শিশুটির নাকের নিচে বিজয়ের চরিত্রের মতো গোঁফ যেন ছবিটির প্রচারকে আরও মজার করে তুলেছে। ছড়িয়ে পড়া ভিডিওটিতে প্রিয় অভিনেত্রীর আচরণ দেখেও মুগ্ধ নেটিজেনরা। 

উচ্ছ্বাস প্রকাশ করে এক নেটিজেন মন্তব্য করেছেন— ‘রাশমিকা মান্দানা খুব সুন্দরী। এত বড় তারকা হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহঙ্কার নেই।’ 

আরেক নেটিজেন লিখেছেন— ‘এ যেন আমি রাশমিকার ভবিষ্যৎ দেখছি। ওকে মা হিসাবে খুব মিষ্টি লাগবে।’ শিশুটিকে দেখে আবার অনেকে লিখেছেন— ‘এ তো ছোট্ট ‘রণবলী’! 

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে রাশমিকা ও বিজয় তিরুমালা মন্দিরে পূজা দিতে যান। সেখানে তাদের দেখতে ভিড় জমান ভক্ত-অনুরাগীরা। ভিড়ের মধ্যে স্ত্রীকে আগলে রাখতে দেখা যায় বিজয়কে। রাশমিকা ও বিজয়ের ভক্ত-অনুরাগীদের কাছে এই মুহূর্তটি আরও বিশেষ হয়ে উঠেছে। 

বিজয়-রাশমিকা দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কৌতূহল থাকে ভক্তদের। ‘রণবলী’ মুক্তি পাবে তেলুগু, তামিল, হিন্দি, মালয়ালম ও কন্নড় ভাষায়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয়, কেন পানি খেতেন না অভিনেতা?

বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয়, কেন পানি খেতেন না অভিনেতা?

বিয়ের পরও সে আমার ক্রাশ: রাশমিকা

বিয়ের পরও সে আমার ক্রাশ: রাশমিকা

কালো গাউনে বাজিমাত রাশমিকার

কালো গাউনে বাজিমাত রাশমিকার

সংলাপ বললেই কটাক্ষের শিকার হন রাশমিকা, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর

সংলাপ বললেই কটাক্ষের শিকার হন রাশমিকা, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর

আঘাত পেয়ে ঘরে রাশমিকা, যে কথা বললেন অভিনেত্রী

আঘাত পেয়ে ঘরে রাশমিকা, যে কথা বললেন অভিনেত্রী

রাশমিকার চোট নিয়ে যা জানালেন বিজয়

রাশমিকার চোট নিয়ে যা জানালেন বিজয়

আরও পড়ুন

‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

নিজের সন্তান নেই বলে সালমানের কণ্ঠে আক্ষেপ!

নিজের সন্তান নেই বলে সালমানের কণ্ঠে আক্ষেপ!

‘সিংহ একা চলে, দল বেঁধে চলে ভেড়া’ কেন বললেন পূজা চেরি

‘সিংহ একা চলে, দল বেঁধে চলে ভেড়া’ কেন বললেন পূজা চেরি

শিশুর মুখে বিজয়ের মতো গোঁফ দেখে যা বললেন রাশমিকা

শিশুর মুখে বিজয়ের মতো গোঁফ দেখে যা বললেন রাশমিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম