Logo
Logo
×

Advertisement

বিনোদন

স্ত্রীকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বিজয়

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ এএম

স্ত্রীকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বিজয়

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা দম্পতি তাদের নতুন সিনেমা ‘রণবলী’র মুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি তেলুগু, তামিল, হিন্দি, মালয়ালম ও কন্নড় ভাষায় আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। 

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে উদয়পুরে বিয়ের পর প্রথমবার বড়পর্দায় একসঙ্গে হাজির হবেন তারা। তাদের এই নতুন ছবিটি মুক্তির আগে মঙ্গলবার এক অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বিজয়। রাশমিকাকে নিজের সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রী বলেও উল্লেখ করেন এ দক্ষিণী তারকা। 

এর আগে ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন বিজয় ও রাশমিকা। ‘রণবলী’ সিনেমাটি তাদের ক্যারিয়ারে তৃতীয় জুটির কাজ। 

সম্প্রতি ছবিটির জয়াম্মার চরিত্রে রাশমিকাকে নেওয়া নিয়ে যে কোনো সংশয় ছিল না, সে কথাই উল্লেখ করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তিনি বলেন, ‘এ সিনেমার ক্ষেত্রে তোমাকে নেওয়া হবে কিনা, তা নিয়ে কোনো প্রশ্নই ছিল না। জয়াম্মার চরিত্রে তুমিই অভিনয় করবে, সেটাই নিশ্চিত ছিল। এই চরিত্রে তোমার মতো আর কেউ অভিনয় করতে পারত না। তুমি দারুণ কাজ করেছ।’

তিনি আরও বলেন, ‘এটা আমাদের একসঙ্গে করা তৃতীয় সিনেমা। এই তিন নম্বর সিনেমায় এসে অভিনেত্রী এবং মানুষ হিসেবে তুমি অনেকটা এগিয়ে গেছ। তোমার মধ্যে বরাবরই অদ্ভুত জেদ আর কাজ করার ক্ষমতা রয়েছে। মনে হয়, কোনো মানুষ যেন রোবটের মতো কাজ করে চলেছে। তোমার এই উন্নতি দেখে আমার সত্যিই খুব গর্ব হয়।’ 

তোমার সঙ্গে একসঙ্গে সিনেমায় কাজ করতে খুব ভালো লাগে বলেও জানান বিজয় দেবেরকোন্ডা। তিনি বলেন, ‘তুমি আমার সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রী। তোমার সঙ্গে কাজ করলে নিজের বাড়িতে থাকার মতো অনুভূতি হয়।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

শিশুর মুখে বিজয়ের মতো গোঁফ দেখে যা বললেন রাশমিকা

শিশুর মুখে বিজয়ের মতো গোঁফ দেখে যা বললেন রাশমিকা

বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয়, কেন পানি খেতেন না অভিনেতা?

বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয়, কেন পানি খেতেন না অভিনেতা?

বিয়ের পরও সে আমার ক্রাশ: রাশমিকা

বিয়ের পরও সে আমার ক্রাশ: রাশমিকা

কালো গাউনে বাজিমাত রাশমিকার

কালো গাউনে বাজিমাত রাশমিকার

সংলাপ বললেই কটাক্ষের শিকার হন রাশমিকা, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর

সংলাপ বললেই কটাক্ষের শিকার হন রাশমিকা, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর

আরও পড়ুন

মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে চান জয়া

মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে চান জয়া

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

‘বাপ তো বাপই’ বাবার জন্মদিনে সালমান

‘বাপ তো বাপই’ বাবার জন্মদিনে সালমান

স্ত্রীকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বিজয়

স্ত্রীকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বিজয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম