Logo
Logo
×

Advertisement

বিনোদন

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

নতুস সিনেমা ‘জেলার ২’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন রজনীকান্ত।

Advertisement

দর্শকদের উন্মাদনা আর বক্স অফিসের হিসাবনিকাশ ওলটপালট করে দিয়ে আবারও রূপালি পর্দায় ঝড় তুলেছেন ভারতীয় সিনেমার ৭৫ বছর বয়সি সুপারস্টার রজনীকান্ত। তার নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে রাজত্ব করছে এবং মাত্র তিন দিনের মধ্যেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে ৩১৭ কোটি রুপি। 

পরিচালক নেলসন দিলীপকুমারের পরিচালনায় এই সিক্যুয়েলটি মুক্তির পর থেকেই দুর্দান্ত ব্যবসা করছে। ভারতের বাজারে সিনেমাটির নেট কালেকশন দাঁড়িয়েছে ১৪৪.৬০ কোটি রুপি এবং গ্রস কালেকশন ১৬৯.৬৫ কোটি। 

অন্যদিকে, বিদেশের বাজার থেকেও এসেছে ব্যাপক সাড়া। মাত্র তিন দিনেই আন্তর্জাতিক বাজারে ছবিটির গ্রস কালেকশন হয়েছে ১৪৭.৫০ কোটি রুপি। সব মিলিয়ে দেশ ও বিদেশের আয়ে বিশ্বব্যাপী এর মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৩১৭.১৫ কোটি রুপি। 

মুক্তির প্রথম দিন ভারতে ৫৯.৭০ কোটি রুপি আয়ের পর দ্বিতীয় দিনে আয় কিছুটা কমে ৩৭.১০ কোটি হয়েছিল। তবে শনিবার (১৭ অক্টোবর) ছুটির দিনে দর্শকসংখ্যা হু হু করে বেড়ে যায় এবং প্রায় ২৮.৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে সিনেমাটি ১৪,৬০৪টি শো থেকে এক দিনে ৪৭.৮০ কোটি রুপি নেট আয় তুলে নেয়। 

এর সুবাদে ‘জেলার ২’ রজনীকান্তের নিজেরই আগের দুই ব্লকবাস্টার সিনেমা ‘কাবালি’ (প্রায় ২৯৫ কোটি) এবং ‘এন্থিরান’ (প্রায় ২৯০ কোটি)-এর আজীবন মোট আয়কে পেছনে ফেলে দিয়েছে। 

ফলে মুক্তির তিন দিন পরই ‘জেলার ২’ রজনীকান্তের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে ‘২.০’ (প্রায় ৬৬৮-৬৭৫ কোটি), এর পরেই রয়েছে ২০২৩ সালের ছবি ‘জেলার’ (প্রায় ৬০৫-৬৩০ কোটি) এবং ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘কুলি’ (প্রায় ৫১৬-৫৪৮ কোটি)। 

২০২৩ সালের ব্লকবাস্টার হিট ‘জেলার’ ছবির ‘টাইগার মুথুভেল পান্ডিয়ান’ চরিত্রেই দ্বিতীয় কিস্তিতে কামব্যাক করেছেন থালাইভা রজনীকান্ত। ছবিটির কাস্টিংয়েও রয়েছে দারুণ চমক। নেলসন দিলীপকুমারের এই সিক্যুয়েলে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন মোহনলাল, শিবরাজকুমার, রাম্যা কৃষ্ণান, বিজয় সেতুপাতি, বিদ্যা বালান এবং মিঠুন চক্রবর্তীর মতো তারকারা। আর ছবির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। 

আয়ের দিক থেকে চলমান এই ঊর্ধ্বমুখী ধারা দেখে মনে হচ্ছে, থালাইভা ভক্তদের জন্য বক্স অফিসে আরও বেশ কিছু নতুন রেকর্ড ভাঙা কেবল সময়ের অপেক্ষা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকাশ রাজের

প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকাশ রাজের

কেন বিয়ে করেননি, জানালেন সালমান খান

কেন বিয়ে করেননি, জানালেন সালমান খান

জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

ইউকে প্রসিকিউটর জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্ষমা চাইলেন আলভী

স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্ষমা চাইলেন আলভী

নিজের সন্তান নেই বলে সালমানের কণ্ঠে আক্ষেপ!

নিজের সন্তান নেই বলে সালমানের কণ্ঠে আক্ষেপ!

ছাড়া পেয়েছেন অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা

ছাড়া পেয়েছেন অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা

আরও পড়ুন

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

শাহরুখের যে ছবি করতে না পেরে আজও আক্ষেপ করেন নেহা

শাহরুখের যে ছবি করতে না পেরে আজও আক্ষেপ করেন নেহা

প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকাশ রাজের

প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকাশ রাজের

ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি কোটি আয়! রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন

রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম