Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিজয়ের রাণাবালির সঙ্গে পুষ্পা-২’র তুলনা টানলেন রাশমিকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম

বিজয়ের রাণাবালির সঙ্গে পুষ্পা-২’র তুলনা টানলেন রাশমিকা

Advertisement

বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রধান চরিত্রে অভিনীত রাণাবালি সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে বিজয়ের অভিনয় নিয়ে কথা বলতে গিয়ে তার সঙ্গে আল্লু অর্জুনের পুষ্পা-২ এর অভিনয়ের তুলনা টেনেছেন রাশমিকা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রাশমিকা বলেন, রাণাবালি চরিত্রে বিজয় এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে পর্দার বাইরের বিজয় আর চরিত্রের বিজয়ের মধ্যে স্পষ্ট পার্থক্য তৈরি হয়েছিল। এমনকি শুটিংয়ের সময় ক্যামেরার বাইরে তার সঙ্গে কথা বললেও রাশমিকার মনে হতো, তিনি যেন বিজয়কে নয়, রাণাবালিকেই দেখছেন। তখন তার মনে প্রশ্ন জাগত, ভিজু কোথায়?

রাশমিকা জানান, বিজয়ের অভিনয়ের গভীরতা ও তীব্রতা বুঝতে তার কিছুটা সময় লেগেছিল। তার মতে, কিছু চরিত্র অভিনেতাকে এমনভাবে গ্রাস করে যে সেই চরিত্রের প্রতিটি আবেগ অভিনেতার নিজের অভিজ্ঞতার অংশ হয়ে ওঠে। বিজয়কে এভাবে চরিত্রের মধ্যে ডুবে যেতে দেখা তার জন্য ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা।

এই প্রসঙ্গে পুষ্পা-২ এ আল্লু অর্জুনের অভিনয়ের কথাও উল্লেখ করেন রাশমিকা। তিনি বলেন, ‘পুষ্পা-২’র সময়ও একই রকম অভিজ্ঞতা হয়েছিল, যখন বান্নি স্যার অভিনয় করছিলেন। বান্নি স্যার হিসেবে তিনি এক রকম, আর পুষ্পা হিসেবে সম্পূর্ণ অন্য মানুষ। বিজয়কেও যখন শুটিং সেটে দেখেছি, তখন তার মধ্যে একই রকম পরিবর্তন লক্ষ করেছি। বাড়িতে আমি তাকে ব্যক্তিগতভাবে দেখেছি, কিন্তু সেটে তাকে অন্য রকম মনে হয়েছে। যারা অভিনয় করেন, তারা এই অনুভূতিটা বুঝতে পারবেন।’

বিজয়ের সঙ্গে এর আগে গীতা গোবিন্দম ও ডিয়ার কমরেডের মতো ছবিতে কাজ করেছেন রাশমিকা। তবে রাণাবালিতে কাজের অভিজ্ঞতাকে আলাদা বলে মনে করেন তিনি। 

রণবালি ছবির গল্প

১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মহামাদ্রাজের দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত রাণাবালি। ছবির কেন্দ্রে রয়েছে রায়লসীমার পাহাড়ে এক রহস্যময় ভবিষ্যদ্বাণীকে ঘিরে জন্ম নেওয়া কিংবদন্তি যোদ্ধা সিঙ্গানামালা বব্বিলি রাণাবালির কাহিনি।

বড় হয়ে দক্ষ অশ্বারোহী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে জয়াম্মাকে বিয়ে করে রাণাবালি। কিন্তু দুর্ভিক্ষের ভয়াবহতা এবং ঔপনিবেশিক শাসকদের লোভ ও নিষ্ঠুরতায় তার গ্রামের শান্ত জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

নির্মম কর্মকর্তা স্যার থিওডোর হেক্টর যখন তার জমি ও গ্রামের মানুষের জন্য হুমকি হয়ে ওঠেন, তখন নিজের সম্প্রদায় ও স্বাধীনতা রক্ষায় প্রতিরোধ গড়ে তোলে রণবালি। এই লড়াইয়ে তার পাশে থাকে স্ত্রী জয়াম্মা।

বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দ্য মমি খ্যাত অভিনেতা আর্নল্ড ভসলো।

সূত্র: পিংক ভিলা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিককে বিয়ে করতে এক বছর পেছনে লেগেছিলেন রাশমিকা

প্রেমিককে বিয়ে করতে এক বছর পেছনে লেগেছিলেন রাশমিকা

বিয়ের পরেও বিজয়ের প্রেমে মুগ্ধ রাশমিকা

বিয়ের পরেও বিজয়ের প্রেমে মুগ্ধ রাশমিকা

স্ত্রীকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বিজয়

স্ত্রীকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বিজয়

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

শিশুর মুখে বিজয়ের মতো গোঁফ দেখে যা বললেন রাশমিকা

শিশুর মুখে বিজয়ের মতো গোঁফ দেখে যা বললেন রাশমিকা

বিয়ের পরও সে আমার ক্রাশ: রাশমিকা

বিয়ের পরও সে আমার ক্রাশ: রাশমিকা

আরও পড়ুন

বিজয়ের রাণাবালির সঙ্গে পুষ্পা-২’র তুলনা টানলেন রাশমিকা

বিজয়ের রাণাবালির সঙ্গে পুষ্পা-২’র তুলনা টানলেন রাশমিকা

ছয় দশক পর জনসম্মুখে ভ্যান গঘের চিত্রকর্ম, নিলামে উঠতে পারে ১৮ কোটি ডলারে

ছয় দশক পর জনসম্মুখে ভ্যান গঘের চিত্রকর্ম, নিলামে উঠতে পারে ১৮ কোটি ডলারে

মুম্বাই, গ্রিস ও প্যারিসে বিয়ের প্রস্তাব সাইফের, শেষে কোথায় ‘হ্যাঁ’ বলেছিলেন কারিনা

মুম্বাই, গ্রিস ও প্যারিসে বিয়ের প্রস্তাব সাইফের, শেষে কোথায় ‘হ্যাঁ’ বলেছিলেন কারিনা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম