হিরো আলমকে মেরে ফেলার নীল নকশা করেছিলেন চতুর্থ স্ত্রী সাথী!
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পিএম
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ব্যক্তিগত জীবন নিয়ে এ মুহূর্তে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। আবারও জড়িয়ে পড়েছেন পারিবারিক ঝামেলা। সাবেক স্ত্রীকে ঘিরে সাম্প্রতিক এসব অভিযোগ সামনে আসায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি। এবার সাবেক স্ত্রী সাথী খাতুনের বিরুদ্ধে বিষপান করিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা, ১৫ লাখ টাকা দাবি এবং আত্মহত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন হিরো আলম।
জানা গেছে, হিরো আলমের প্রথম স্ত্রী ছিলেন সাদিয়া আক্তার সুমি। পরে নুসরাত জাহান ও রিয়া মনির সঙ্গে তার বিয়ে এবং দাম্পত্য সম্পর্কের বিষয়গুলোও খবরে এসেছে। সেই হিসাবে সাথী খান ছিলেন তার চতুর্থ স্ত্রী। এসব অভিযোগে স্ত্রীসহ আরও দুজনের নামে মামলার আবেদন করেছেন এ কনটেন্ট ক্রিয়েটর।
ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ৪ এপ্রিল সাথী খাতুনকে বিয়ে করেন হিরো আলম। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের দাম্পত্যে টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে তাদের সম্পর্কের অবনতি ঘটে এবং বিবাহবিচ্ছেদ হয়।
হিরো আলম দাবি করে বলেন, তার সাবেক স্ত্রী সাথী একসময়ে তাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, ‘আমার সাবেক স্ত্রী সাথী খাতুন ব্যাগে করে বিষের বোতল নিয়ে এসেছিলেন আমার অফিসে, আমাকে মারতে। যাতে আমার মৃত্যুর পর সব কিছু নিজেদের হয়ে যায়। সেটি দেখে ফেলায় আমি বিষয়টি বুঝতে পারি। তাই আমি একটু গোপনেই চলে গিয়েছিলাম। পরে থানায় জিডি করেছি।’
সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশে যাওয়ার পর তার কর্মচারী আহসান হাবিব সেলিমের সঙ্গে সাথী খাতুনের সম্পর্ক তৈরি হয়। বিষয়টি তাদের দাম্পত্য জীবনে প্রভাব ফেলে বলে দাবি করেন তিনি। পরবর্তী সময়ে সাথী খাতুন ও সেলিম বিয়ে করেছেন বলেও দাবি করেন হিরো আলম।
এ ছাড়া সাবেক স্ত্রীর বিরুদ্ধে অর্থ দাবি করার অভিযোগও তুলেছেন হিরো আলম। তার দাবি, সাথী খাতুন তার কাছে ১৫ লাখ টাকা চেয়েছেন। টাকা না দিলে নিজের জন্মদিনে আত্মহত্যা করার হুমকিও দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

-6ad7d04624fc7.jpg)