Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি! জল্পনায় মজেছে টালিপাড়া

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৮:০০ এএম

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি! জল্পনায় মজেছে টালিপাড়া

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ফাইল ছবি

Advertisement

চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ে করতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।গত কদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে  টালিপাড়ায়। গুঞ্জন যদি সত্যি হয়, তবে অবিবাহিত হিসেবে এটাই নাকি তার জীবনের শেষ দুর্গাপূজা। 

প্রতিবারই পূজার নানা রঙিন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন মিমি। তবে এবারের আনন্দ যেন একটু অন্য মাত্রার, ভক্তদেরও তেমনই ধারণা। উৎসবের মেজাজে জমিয়ে পূজাবিপণি কাটাচ্ছেন তিনি।

পূজার আনন্দ আর বিয়ের গুঞ্জন—সব মিলিয়েই এখন খবরের শিরোনামে মিমি। এর মাঝেই মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ছবির ব্যস্ততা আর বিয়ের প্রস্তুতি সামলে ঠিকই পূজার আনন্দে মেতে উঠেছিলেন তিনি। প্রতিবারের মতো এবারও নবমীর রাতে পূজামণ্ডপে ধুনুচি নাচে মজেছিলেন নায়িকা। গাঢ় গোলাপি বেনারসির সঙ্গে নীল ব্লাউজ, আটপৌরে কায়দায় সাবেক সাজে তাকে বেশ মানিয়েছিল। ঢাকের তালে তালে তার সেই ধুনুচি নাচ নজর কেড়েছে সবার। নবমীর রাতে বন্ধুদের সঙ্গে জমজমাট আড্ডায় মেতে ওঠাকেও ভোলেননি।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মিমি, যেখানে তাকে বন্ধুদের সঙ্গে উদ্দাম নাচে মেতে উঠতে দেখা গেছে। তার সেই আনন্দের দলে ছিলেন অভিনেতা সোহম মজুমদার ও অনিন্দ্য চট্টার্জীও। নাচের ছন্দে হইহই করে পূজা কাটানোর বার্তাই যেন ছড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

সব মিলিয়ে টালিপাড়ায় এখন একটাই চর্চা—আসছে ডিসেম্বরেই নাকি চার হাত এক হতে চলেছে। পাহাড়ঘেরা শহর কালিম্পঙে বসতে পারে বিয়ের আসর। এমনকি, ঘনিষ্ঠ মহলে নাকি শুরু হয়ে গেছে নিমন্ত্রণের তোড়জোড়ও। যদিও এ বিষয়ে মিমি বা তার টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ম্যাডক্সে ঢাক বাজালেন সৌরভ-রাজকুমার, জমজমাট ‘দাদা’র প্রচার

ম্যাডক্সে ঢাক বাজালেন সৌরভ-রাজকুমার, জমজমাট ‘দাদা’র প্রচার

১৫ লাখ টাকা আত্মসাৎ, সোহমের আগাম জামিন খারিজ

১৫ লাখ টাকা আত্মসাৎ, সোহমের আগাম জামিন খারিজ

ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের

ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

এআই দিয়ে অশালীন ছবি, বিরক্ত ঐশ্বর্য

এআই দিয়ে অশালীন ছবি, বিরক্ত ঐশ্বর্য

মন ভেঙেছিল ‘কেঁদেছিলাম হয়তো’ অভিনেত্রী

মন ভেঙেছিল ‘কেঁদেছিলাম হয়তো’ অভিনেত্রী

আরও পড়ুন

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি! জল্পনায় মজেছে টালিপাড়া

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি! জল্পনায় মজেছে টালিপাড়া

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

২০ বছর পূর্তিতে আইম্যাক্সে ফিরছে ‘দ্য প্রেস্টিজ’

২০ বছর পূর্তিতে আইম্যাক্সে ফিরছে ‘দ্য প্রেস্টিজ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম