Logo
Logo
×

Advertisement

বিনোদন

ক্যানসারে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে উপস্থাপিকা তুলনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম

ক্যানসারে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে উপস্থাপিকা তুলনা

Advertisement

বিনোদন জগতের মডেল-অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন আর নেই (ইন্না লিল্লাহি ... রাজিউন)। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তুলনার ছোটভাই আয়াজ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

পারিবারিকসূত্রে জানা গেছে, তুলনার ব্রেন টিউমার থেকে ক্যানসার ধরা পড়ে। এর আগে অস্ত্রোপচার করে কিছুটা সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি হার্ট অ্যাটাকে মারা যান। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে আর ফিরে পাওয়া সম্ভব হয়নি। পরিবার আরও জানিয়েছে, শনিবার (২৪ অক্টোবর) মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের ৩ নম্বর রোডে জানাজা শেষে তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এদিকে তুলনার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তার সহকর্মী, দেশের নামিদামি ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনারসহ ভক্ত-অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেন। অনেকেই তার চলে যাওয়াকে দেশের মডেলিং ও বিনোদন জগতের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, মডেল-অভিনেত্রী তুলনা আল হারুন তার দীর্ঘ কর্মজীবনে মডেলিং, অভিনয় ও উপস্থাপনায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও তিনি ছিলেন সমানভাবে প্রশংসিত। ব্যক্তিগতজীবনের কঠিন লড়াই আড়ালে রেখেও সামাজিক মাধ্যমে সবসময় প্রাণবন্ত উপস্থিতি ও ইতিবাচক মনোভাব দিয়ে ভক্ত-অনুরাগীদের অনুপ্রাণিত করেছেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইমরানের সিদ্ধান্তেই বিচ্ছেদ, জানালেন সাবেক স্ত্রী

ইমরানের সিদ্ধান্তেই বিচ্ছেদ, জানালেন সাবেক স্ত্রী

‘বাংলাদেশ আমার দেশ, আমেরিকা আমায় টানে না’—বলেছিলেন আসিফ আকবর

‘বাংলাদেশ আমার দেশ, আমেরিকা আমায় টানে না’—বলেছিলেন আসিফ আকবর

প্রথমবার বাবা-মা হলেন পাকিস্তানের জনপ্রিয় তারকা দম্পতি

প্রথমবার বাবা-মা হলেন পাকিস্তানের জনপ্রিয় তারকা দম্পতি

ক্যানসারে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে উপস্থাপিকা তুলনা

ক্যানসারে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে উপস্থাপিকা তুলনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম