Logo
Logo
×

Advertisement

বিনোদন

আমাকে সিনেমায় নিতে বাবা কখনো কাউকে অনুরোধ করেনি: সারা আলী খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম

আমাকে সিনেমায় নিতে বাবা কখনো কাউকে অনুরোধ করেনি: সারা আলী খান

বাবা সাইফ আলি খানের সঙ্গে সারা আলি খান। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডে পা রাখার পর থেকেই স্বজনপ্রীতি বিতর্ক যেন পিছু ছাড়ছে না স্টারকিডদের। এ প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন সাইফ আলি খানের কন্যা অভিনেত্রী সারা আলি খান। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডে নিজের আট বছরের জার্নি, পারিবারিক পরিচয় এবং সংগ্রামের কথা খোলামেলাভাবে শেয়ার করেছেন তিনি। 

সারা জানান, স্টারকিড হওয়া সত্ত্বেও তিনি কখনোই বাবা সাইফ আলি খানের নাম বা প্রভাব ব্যবহার করে সিনেমার কোনো সুযোগ পাননি। তার কথায়, ‘আমি সিঙ্গেল মাদারের কাছে বড় হয়েছি। আমার বাবা কখনো কোনো অফিসে গিয়ে আমার কন্ট্রাক্ট নিয়ে দরকষাকষি করেননি বা কারো কাছে গিয়ে বলেননি যে আমাকে যেন সিনেমায় নেওয়া হয়। এমনকি ‘কেদারনাথ’ সিনেমার সময় কোনো সমস্যা তৈরি হলে আমি নিজেই তা সমাধান করেছি। ইন্ডাস্ট্রিতে আমার কোনো গডফাদার ছিল না।’

পরিবার থেকে পাওয়া সুবিধাকে একটি ‘দ্বিমুখী তরবারি’ হিসেবে আখ্যায়িত করেন সারা। তিনি স্বীকার করেন যে, ফিল্মি পরিবারে জন্ম নেওয়ার কারণে তার প্রাথমিক পরিচিতি ও সুযোগ পাওয়া সহজ হয়েছে যা অনেক সাধারণ নবাগতর জন্যই বেশ কঠিন। 

তবে একই সঙ্গে তার মতে, এই পরিচয়ের কারণে যে প্রতিনিয়ত কঠোর সমালোচনার মুখোমুখি তাকে হতে হয়, তা অনেক সময় শিল্পীর আসল কাজকে আড়াল করে ফেলে। 

জাহ্নবী কাপুর ও অনন্যা পান্ডের মতো সহকর্মীদের প্রসঙ্গ টেনে সারা প্রশ্ন তোলেন, কোন পরিবারে জন্মগ্রহণ করবেন তা তো তাদের নিজের হাতে ছিল না। প্রথমদিকের সুযোগ সবাই পেলেও বছরের পর বছর ধরে কেন তাদের বারবার নিজেদের যোগ্যতা প্রমাণ করার বাড়তি চাপের মুখে পড়তে হবে—সেই প্রশ্নও রাখেন তিনি।

আট বছরের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে সারা স্পষ্ট জানিয়ে দেন, কেবল প্রাথমিক সুযোগ দিয়ে ইন্ডাস্ট্রিতে লম্বা সময় টিকে থাকা যায় না। দীর্ঘমেয়াদী সফলতা সম্পূর্ণভাবে নির্ভর করে একজন অভিনয়শিল্পীর নিজস্ব সিদ্ধান্ত, নিখাদ পরিশ্রম এবং কাজের প্রতি সততা ও দায়বদ্ধতার ওপর।

উল্লেখ্য, সম্প্রতি পরিচালক আকাশ এ কৌশিকের স্পাই কমেডি ঘরানার সিনেমা ‘উড়তা তীর’-এ দেখা গেছে সারা আলী খানকে। এই ছবিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাহুল বোস, রাম কাপুর ও গুলশান গ্রোভারের মতো তারকারা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভিকির মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে: ক্যাটরিনা

ভিকির মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে: ক্যাটরিনা

রাবণ আসলে খুব খারাপ নন: সাই পল্লবী

রাবণ আসলে খুব খারাপ নন: সাই পল্লবী

এমন চরিত্র আগে কখনো করিনি: সারা আলি

এমন চরিত্র আগে কখনো করিনি: সারা আলি

মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর ফের কার প্রেমে অর্জুন?

মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর ফের কার প্রেমে অর্জুন?

সুজানের জন্মদিনে হৃদয়ছোঁয়া বার্তা হৃতিকের

সুজানের জন্মদিনে হৃদয়ছোঁয়া বার্তা হৃতিকের

এআই দিয়ে তৈরি ছবি সরানোর সুযোগ নেই ইনস্টাগ্রামে, অভিযোগ কৃতি শ্যাননের

এআই দিয়ে তৈরি ছবি সরানোর সুযোগ নেই ইনস্টাগ্রামে, অভিযোগ কৃতি শ্যাননের

আরও পড়ুন

ভিকির মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে: ক্যাটরিনা

ভিকির মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে: ক্যাটরিনা

রাবণ আসলে খুব খারাপ নন: সাই পল্লবী

রাবণ আসলে খুব খারাপ নন: সাই পল্লবী

এমন চরিত্র আগে কখনো করিনি: সারা আলি

এমন চরিত্র আগে কখনো করিনি: সারা আলি

মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর ফের কার প্রেমে অর্জুন?

মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর ফের কার প্রেমে অর্জুন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম