Logo
Logo
×

Advertisement

বিনোদন

রাবণ আসলে খুব খারাপ নন: সাই পল্লবী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পিএম

রাবণ আসলে খুব খারাপ নন: সাই পল্লবী

ছবি: সংগৃহীত

Advertisement

নিতেশ তিওয়ারীর ‘রামায়ণ’ সিনেমা নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের আগ্রহ তুঙ্গে। রামচন্দ্রের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করছেন। আগামী ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা এ সিনেমাটি। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) ছবিটির বিশেষ প্রদর্শনের আয়োজন করা হয়েছিল আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। সেই অনুষ্ঠানের লালগালিচায় একটি মন্তব্য করেন অভিনেত্রী সাই পল্লবী, যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা বিতর্ক।

ভারতীয় সংস্কৃতি ও মহাকাব্য সম্পর্কে যাদের কৌতূহল রয়েছে, তাদের কাছে নিতেশ তিওয়ারীর ‘রামায়ণ’ বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাই। তিনি বলেন, 'রামায়ণের যত রূপ রয়েছে, তার মধ্যে এটিই সেরা।' ছবির দৃশ্যায়ন ও নির্মাণে আত্মবিশ্বাসী সাই। তবে অভিনেত্রীর পরের মন্তব্যটিই নজর কেড়েছে সবার। 

রাবণ চরিত্রটি নিয়ে সাই বলেন, 'রাবণ আসলে খুব খারাপ নন। আমাদের প্রত্যেকের মধ্যেই রাবণ রয়েছে। তাকে চিনতে পারা জরুরি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের ভুল শুধরে নেওয়াও প্রয়োজন।'


তিনি বলেন, মহাকাব্য থেকে শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ। কেউ বিশ্বাসী হলে, নিজের ভেতরে ভালো ও মন্দের দিকগুলো খুঁজে দেখা এবং আত্মসমীক্ষার মাধ্যমে নিজেকে সংশোধন করা উচিত। কিন্তু রাবণ সম্পর্কে এ মন্তব্য ঘিরেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে গুঞ্জন। এক নেটিজেন লিখেছেন— 'একজন নারী আরেক নারী অপহরণকারীর প্রশংসা করছেন!'

আবার অন্য এক নেটিজেন সাইয়ের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, 'কিছু জায়গায় রাবণের পূজা করা হয়, তার কুশপুতুলও পোড়ানো হয় না। রাবণের ভাল দিকগুলিও তুলে ধরা উচিত। তিনি শিবের ভক্ত, পণ্ডিত এবং সঙ্গীতজ্ঞ ছিলেন। কিন্তু অহঙ্কার ও কামনাই তাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল।'

অভিনেত্রীর এক অনুরাগীর অবশ্য লিখেছেন— 'মানুষ সব কিছু নিয়েই বিতর্ক তৈরি করতে চায়। সাই আসলে আমাদের ভেতরের অশুভ শক্তির কথাই বলেছেন। সেই অশুভ শক্তিকে জয় করার বার্তাই দিয়েছেন তিনি।'

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভিকির মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে: ক্যাটরিনা

ভিকির মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে: ক্যাটরিনা

এমন চরিত্র আগে কখনো করিনি: সারা আলি

এমন চরিত্র আগে কখনো করিনি: সারা আলি

মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর ফের কার প্রেমে অর্জুন?

মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর ফের কার প্রেমে অর্জুন?

সুজানের জন্মদিনে হৃদয়ছোঁয়া বার্তা হৃতিকের

সুজানের জন্মদিনে হৃদয়ছোঁয়া বার্তা হৃতিকের

আমাকে সিনেমায় নিতে বাবা কখনো কাউকে অনুরোধ করেনি: সারা আলী খান

আমাকে সিনেমায় নিতে বাবা কখনো কাউকে অনুরোধ করেনি: সারা আলী খান

এআই দিয়ে তৈরি ছবি সরানোর সুযোগ নেই ইনস্টাগ্রামে, অভিযোগ কৃতি শ্যাননের

এআই দিয়ে তৈরি ছবি সরানোর সুযোগ নেই ইনস্টাগ্রামে, অভিযোগ কৃতি শ্যাননের

আরও পড়ুন

‘বেশি ভালো ভালো নয়’, ফেসবুক পোস্টে মেহজাবীন

‘বেশি ভালো ভালো নয়’, ফেসবুক পোস্টে মেহজাবীন

ভিকির মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে: ক্যাটরিনা

ভিকির মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে: ক্যাটরিনা

রাবণ আসলে খুব খারাপ নন: সাই পল্লবী

রাবণ আসলে খুব খারাপ নন: সাই পল্লবী

এমন চরিত্র আগে কখনো করিনি: সারা আলি

এমন চরিত্র আগে কখনো করিনি: সারা আলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম