Logo
Logo
×

Advertisement

বিনোদন

আল্লাহর কাছে কী চাইলেন মেঘনা আলম?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

আল্লাহর কাছে কী চাইলেন মেঘনা আলম?

Advertisement

মডেল অভিনেত্রী মেঘনা আলম সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় নিজের মতামত, ব্যক্তিগত অনুভূতি ও নানা বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আলোচনায় আসেন মেঘনা আলম।

সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়েও সরব থাকতে দেখা যায় তাকে। এবার তিনি ইংরেজিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে নিজের ব্যক্তিগত কিছু উপলব্ধির কথা তুলে ধরেছেন তিনি।

তাতে কোনো নির্দিষ্ট ঘটনা নিয়ে মন্তব্য নয়, বরং নিজের ভেতরের হতাশা, অসহায়ত্ব ও মানসিক টানাপোড়েনের কথা তুলে ধরেছেন মেঘনা। এক আবেগঘন স্ট্যাটাসে নিজেকে এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ হিসেবে উল্লেখ করেন মেঘনা।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইংরেজিতে একটি স্ট্যাটাস দিয়েছেন মেঘনা আলম। সেখানে তিনি লেখেন, ‘Allah, I am too soft for this world. Help me with your strength. I am probably not made to change this world. Because no matter how much I try, I always fail.’

যার অর্থ দাঁড়ায়, ‘আল্লাহ, আমি এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ। আপনার শক্তি দিয়ে আমাকে সাহায্য করুন। সম্ভবত এই পৃথিবী বদলে দেওয়ার জন্য আমার জন্ম হয়নি। কারণ, যতই চেষ্টা করি না কেন, শেষ পর্যন্ত আমি সব সময় ব্যর্থ হই।’

মেঘনার এই কথাগুলোতে ফুটে উঠেছে এক ধরনের হতাশা ও নিজের সীমাবদ্ধতা নিয়ে আক্ষেপ। পৃথিবীকে বদলে দেওয়ার স্বপ্ন কিংবা নিজের অবস্থান থেকে কিছু করার চেষ্টা থাকলেও বারবার ব্যর্থতার মুখোমুখি হওয়ার অনুভূতি প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে শক্তি ও সাহায্য চেয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

খালেদা জিয়ার মতো আমিও বিনাবিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম

খালেদা জিয়ার মতো আমিও বিনাবিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম

খালেদা জিয়ার মতো সাজ নিয়ে যা জানালেন মেঘনা আলম

খালেদা জিয়ার মতো সাজ নিয়ে যা জানালেন মেঘনা আলম

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব না: মেঘনা আলম

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব না: মেঘনা আলম

মির্জা আব্বাস ইস্যুতে পাটওয়ারীর বিরুদ্ধে কড়া অবস্থান মেঘনার

মির্জা আব্বাস ইস্যুতে পাটওয়ারীর বিরুদ্ধে কড়া অবস্থান মেঘনার

এনসিপির জন্য মেঘনা আলমের ফ্রি কোর্স

এনসিপির জন্য মেঘনা আলমের ফ্রি কোর্স

আরও পড়ুন

নিঃশর্ত ক্ষমা চাইলেন আমির খানের ভাগ্নে ইমরান খান

নিঃশর্ত ক্ষমা চাইলেন আমির খানের ভাগ্নে ইমরান খান

আল্লাহর কাছে কী চাইলেন মেঘনা আলম?

আল্লাহর কাছে কী চাইলেন মেঘনা আলম?

পারিশ্রমিকের প্রস্তাব ছিল আকাশছোঁয়া, তবু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন শ্রদ্ধা

পারিশ্রমিকের প্রস্তাব ছিল আকাশছোঁয়া, তবু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন শ্রদ্ধা

স্বামীর সঙ্গে সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করলেন মিম

স্বামীর সঙ্গে সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করলেন মিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম