Logo
Logo
×

Advertisement

বিনোদন

নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি

সংগৃহীত ছবি

Advertisement

গ্যাংস্টার চরিত্রে বলিউড অভিনেতা ইমরান হাশমির অভিনয় বরাবরই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে। রোমান্স, রহস্য ও অ্যাকশনের মিশেলে আবারও নতুন গল্প নিয়ে বড় পর্দায় আসছেন তিনি। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার আসন্ন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর ট্রেলার। এতে উঠে এসেছে অপরাধজগতের অন্ধকার দিক, অতীতের নানা জটিলতা এবং সংঘাতের উত্তেজনাপূর্ণ চিত্র।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে ইমরানকে দেখা যাবে এক গ্যাংস্টারের চরিত্রে। অতীতের ঘটনা ও বর্তমান পরিস্থিতির নানা জটিলতায় জড়িয়ে পড়া এই চরিত্রকে ঘিরেই এগোবে গল্প। যদিও বলিউডে গ্যাংস্টার ঘরানার সিনেমা নতুন কিছু নয়, তবে ট্রেলারের অ্যাকশন দৃশ্য ও গল্প বলার ধরন দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

সিনেমাটির অন্যতম আকর্ষণ অভিনেতা অপরশক্তি খুরানা। এবার তাকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়। ট্রেলারে স্বল্প উপস্থিতিতেই নিজের চরিত্রের ভয়ংকর দিকটি ফুটিয়ে তুলেছেন তিনি। ইমরান হাশমির সঙ্গে তার সংঘাত সিনেমার গল্পে বাড়তি উত্তেজনা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, জেনেলিয়া দেশমুখের উপস্থিতি ট্রেলারে খুব বেশি সময়ের জন্য না হলেও নজর কেড়েছে। সিনেমায় তার চরিত্রের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। ফলে ইমরান ও অপরশক্তির পাশাপাশি গল্পে জেনেলিয়ার ভূমিকা কী হবে, তা নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে।

‘গানমাস্টার জি৯’-এ গ্যাংস্টার গল্পের সঙ্গে অ্যাকশন ও রোমান্সের মিশেল থাকছে। এর আগে ‘আওয়ারাপন ২’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হওয়ার পর নতুন এই সিনেমা ঘিরেও প্রত্যাশা বাড়ছে ইমরান-ভক্তদের।

আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। তবে একই দিনে মুক্তির অপেক্ষায় রয়েছে আয়ুষ্মান খুরানা ও শারভারির ‘ইয়ে প্রেম মল লিয়া’। ফলে মুক্তির পর বক্স অফিসে দুই সিনেমার মধ্যে প্রতিযোগিতা জমে উঠতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বক্স অফিসে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ ঝড়

বক্স অফিসে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ ঝড়

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

আসল পরিশ্রমটা আড়ালেই হয়: ইমরান হাশমি

আসল পরিশ্রমটা আড়ালেই হয়: ইমরান হাশমি

নেটফ্লিক্সে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘তস্করি: দ্য স্মাগলার্স’

নেটফ্লিক্সে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘তস্করি: দ্য স্মাগলার্স’

লজ্জায় স্কুলে যান না ইমরান হাশমির ছেলে, কিন্তু কেন?

লজ্জায় স্কুলে যান না ইমরান হাশমির ছেলে, কিন্তু কেন?

আরও পড়ুন

নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি

নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি

‘বাবা-মা দুজনের চাকরি পছন্দ নয়’—মন্তব্য নিয়ে শবনম ফারিয়ার প্রশ্ন

‘বাবা-মা দুজনের চাকরি পছন্দ নয়’—মন্তব্য নিয়ে শবনম ফারিয়ার প্রশ্ন

অনিরুদ্ধ-কাব্যের বিয়ে কনে ২৫ হাজার কোটি রুপির উত্তরাধিকারী, আর বর...?

কনে ২৫ হাজার কোটি রুপির উত্তরাধিকারী, আর বর...?

অনিরুদ্ধ-কাব্যের বিয়ে রজনীকান্ত, স্ট্যালিনের পর রিসেপশনে আসছেন মোদি-থালাপতি

রজনীকান্ত, স্ট্যালিনের পর রিসেপশনে আসছেন মোদি-থালাপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম