Logo
Logo
×

Advertisement

বিনোদন

দীর্ঘদিন পর একসঙ্গে আসিফ-ডলি সায়ন্তনী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৯, ০১:০১ পিএম

দীর্ঘদিন পর একসঙ্গে আসিফ-ডলি সায়ন্তনী

ডলি সায়ন্তনী ও আসিফ আকবর। ছবি-সংগৃহীত

Advertisement

দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও ডলি সায়ন্তনী।

‘মন হয়ে যায় ভালো’ শিরোনামের নতুন গানটি লিখেছেন প্রদীপ সাহা, সুর করেছেন অভি আকাশ। এ ছাড়া গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন আরশি হোসাইন।

প্রযোজনা প্রতিষ্ঠান ‘সাউন্টেক’ থেকে আগামী ২৪ জানুয়ারি আসিফ-ডলির এ গানটি প্রকাশ পাবে বলে জানা গেছে।

আসিফ ও ডলি সায়ন্তনী ইতিপূর্বে অনেক গানে একসঙ্গে কণ্ঠ দিলেও গত দুই বছর তাদের দ্বৈত কোনো গান প্রকাশ হয়নি।

জানা গেছে, ২০১৯ সালে আসিফ আকবর ১৩০টি গান করার পরিকল্পনা নিয়েছেন। এ ছাড়া ডলি সায়ন্তনী তার কণ্ঠের জনপ্রিয় ১০টি গান নতুন সংগীতায়োজনে ভিডিওতে প্রকাশের উদ্যোগ নিয়েছেন।

Advertisement

আসিফ ডলি

Advertisement

আরও পড়ুন

শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম