Logo
Logo
×

Advertisement

বিনোদন

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন: সভাপতি গুলজার, মহাসচিব খোকন

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৯, ০৯:৪৭ এএম

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন: সভাপতি গুলজার, মহাসচিব খোকন

Advertisement

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব পদে বদিউল আলম খোকন নির্বাচিত হয়েছেন। 

শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু।

১৯ পদের মধ্যে ১৪ টিতে জয় পেয়েছে গুলজার-খোকন প্যানেল, পাঁচটিতে বিজয়ী হয়েছে বাদল-বজলুর প্যানেলের সদস্যরা। 

নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ছটকু আহমেদ, কমল সরকার, সোহানুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান বাবু, এম এ আওয়াল, আবদুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মনি, আবুল খায়ের বুলবুল, ইলিয়াস ভূঁইয়া।

৩৬২ জন সদস্য পরিচালকের মধ্যে ৪৩ জন ছাড়া বাকি সবাই ভোট প্রদান করেন। দুপুরে এক ঘণ্টা মধ্যাহ্নভোজের বিরতি ছাড়া শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। 

ভোট গ্রহণ শেষে এক ঘণ্টা বিরতির পর প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চুর নেতৃত্বে ভোট গণনা শুরু হয়।

এবারের নির্বাচনে নতুন নেতৃত্বের জন্য দুটি প্যানেলে লড়েছেন ৩৮ জন প্রার্থী। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে লড়ছেন পরিচালক সাফিউদ্দিন সাফি।   

Advertisement

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন: সভাপতি গুলজার মহাসচিব খোকন

Advertisement

আরও পড়ুন

ইউটিউবে চ্যানেল খুলে ভক্তদের কী বার্তা দিলেন সালমান খান

ইউটিউবে চ্যানেল খুলে ভক্তদের কী বার্তা দিলেন সালমান খান

অতীতের বিতর্ক ও সমালোচনা কতটা পেছনে ফেলতে পারবেন কুসুম?

অতীতের বিতর্ক ও সমালোচনা কতটা পেছনে ফেলতে পারবেন কুসুম?

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

আন্দোলন নিয়ে কঙ্গনা, ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’

আন্দোলন নিয়ে কঙ্গনা, ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম