Logo
Logo
×

Advertisement

বিনোদন

এক যুগ পর এক ছাদের নিচে সালমান-ঐশ্বর্য, অতঃপর...

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ১০:০০ এএম

এক যুগ পর এক ছাদের নিচে সালমান-ঐশ্বর্য, অতঃপর...

সালমান ও ঐশ্বরিয়া। ছবি : সংগৃহীত

Advertisement

বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে বলিউড সুপারস্টার সালমান খানের প্রেমকাহিনী পুরনো। একটা সময় সবার মুখে মুখে ছিল এই প্রেম উপাখ্যান।

 

'হাম দিল দে চুকে সনম'-এ তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। সম্পর্ক থাকাকালে নাকি ঐশ্বর্যকে একাধিকবার অপমান করেছেন সালমান খান। গায়েও হাত তুলেছেন।

 

বিচ্ছেদের পর সালমানের বিরুদ্ধে বহু অভিযোগ তুলেছেন সাবেক বিশ্বসুন্দরী। সালমান অবশ্য এর পরও সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করলেও  ঐশ্বর্য তাতে রাজি হননি।

 

বিচ্ছেদের পর অভিষেককে বিয়ে করেন ঐশ্বরিয়া। তাদের বিয়েরও দশক পূর্তি হয়ে গেছে। বিচ্ছেদ-বিয়ের পর থেকে এখনও পর্যন্ত সালমান খানের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলেছেন ঐশ্বর্য।

 

এক যুগেরও বেশি সময় ধরে সালমান খানের মুখোমুখি হননি ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু এবার এক অনুষ্ঠানে আসেন দুজন। সুভাষ ঘাইয়ের জন্মদিনের পার্টিতে এক ছাদের নিচে আসেন দুই সুপারস্টার।

 

এক ছাদের নিচে পার্টি হলেও ঐশ্বরিয়া ও সালমান কিন্তু একে অপরের মুখোমুখি হননি। এমনকি ঐশ্বর্য যখনও হাজির হন, তখনও সালমান খান সেখানে ছিলেন না। আর সালমান যখন সুভাষ ঘাইয়ের জন্মদিনের পার্টিতে আসেন, সেই সময় সেখান থেকে বের হয়ে যান রাই সুন্দরী।

 

অর্থাৎ একই ছাদের নিচে থেকেও কেউ কারও মুখ দেখেননি। কেন মুখ দেখাদেখি হলো না, এ নিয়ে বলিপাড়ায় হইচই হলেও রাই সুন্দরী কিংবা সালমান খান এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

 

 

Advertisement

ঐশ্বরিয়া রাই

Advertisement

আরও পড়ুন

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

২০ বছর পূর্তিতে আইম্যাক্সে ফিরছে ‘দ্য প্রেস্টিজ’

২০ বছর পূর্তিতে আইম্যাক্সে ফিরছে ‘দ্য প্রেস্টিজ’

নতুন প্রেমে মজেছেন জেনিফার লোপেজ

নতুন প্রেমে মজেছেন জেনিফার লোপেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম