Logo
Logo
×

Advertisement

বিনোদন

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:২৯ পিএম

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

Advertisement

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় দুই অভিনেতা হলেন ওমর সানী ও বাপ্পারাজ। এক সঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন তারা। পর্দার বাইরেও তাদের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। 

সেই বন্ধুত্বের স্মৃতিচারণা করতে গিয়ে বাপ্পারাজকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন ওমর সানী। সেখানে বন্ধুর প্রশংসা করার পাশাপাশি তার দুষ্টুমির কথাও তুলে ধরেছেন এই অভিনেতা।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে বাপ্পারাজকে একজন ভালো মানুষ, ভালো বন্ধু এবং হাসিখুশি ও দুষ্টু স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেন ওমর সানী।

বাপ্পারাজের সঙ্গে কাজ করার স্মৃতিচারণা করে ওমর সানী লেখেন, ‘একজন বাপ্পারাজ একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু এবং দুষ্টু বন্ধু, হাসিখুশি বন্ধু।’

এ প্রসঙ্গে ওমর সানী লেখেন, ‘অনেক ছবি করেছি একসঙ্গে। নেই কোনো অহংকার। আমি মাঝেমধ্যে অবাক হতাম, উনি নায়করাজের সন্তান এবং একজন ভালো আর্টিস্ট, উনি কেন আমাদের সঙ্গে কাজ করবেন? কিন্তু দিন শেষে উনি বলতেন, কাজটাই হচ্ছে আসল।’

অভিনেতা আরও লিখেছেন, ‘আর এত দুষ্টুমি করতেন, এখনো করেন। ওই আমলে যদি এই মোবাইল থাকত, তাহলে দুষ্টুমির চরম ভাইরাল হতাম আমি।’

বন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘বাপ্পারাজ ভাই, আপনাকে একটা কারণে স্যালুট, কোনো বদ অভ্যাস আপনার নাই। আপনার কাছে বরঞ্চ আমরা খারাপ।’

দুষ্টুমির প্রসঙ্গ টেনে মজার ছলে লেখেন, ‘আমার জেনারেশনে আমি বাপ্পারাজকে নিয়ে গর্ব করি। দিন শেষে বলি, আপনি অনেক দুষ্টু।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

নিউইয়র্কে গ্ল্যামারাস লুকে ধরা দিলেন তমা মির্জা

নিউইয়র্কে গ্ল্যামারাস লুকে ধরা দিলেন তমা মির্জা

যেভাবে বয়স কম দেখাবে জানালেন অভিনেত্রী শশী

যেভাবে বয়স কম দেখাবে জানালেন অভিনেত্রী শশী

যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেন মৌসুমী

যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেন মৌসুমী

ছাদখোলা বাসে সিনেমার প্রচারণা, টিকিট কিনে দেখলেন মোটে ২ জন

ছাদখোলা বাসে সিনেমার প্রচারণা, টিকিট কিনে দেখলেন মোটে ২ জন

এটা আমার অন্য এক ব্যক্তিত্ব, কী ইঙ্গিত দিলেন নুসরাত

এটা আমার অন্য এক ব্যক্তিত্ব, কী ইঙ্গিত দিলেন নুসরাত

আরও পড়ুন

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

২০ বছর পূর্তিতে আইম্যাক্সে ফিরছে ‘দ্য প্রেস্টিজ’

২০ বছর পূর্তিতে আইম্যাক্সে ফিরছে ‘দ্য প্রেস্টিজ’

নতুন প্রেমে মজেছেন জেনিফার লোপেজ

নতুন প্রেমে মজেছেন জেনিফার লোপেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম