Logo
Logo
×

Advertisement

বিনোদন

আবারও আলাউদ্দিন আলীর শরীরে ক্যান্সার ধরা পড়েছে

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯, ০১:৪৪ পিএম

আবারও আলাউদ্দিন আলীর শরীরে ক্যান্সার ধরা পড়েছে

আলাউদ্দিন আলী। ছবি সংগৃহীত

Advertisement

দেশবরেণ্য গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও বাদ্যযন্ত্রশিল্পী আলাউদ্দিন আলীর শরীরে আবারও ক্যান্সার ধরা পড়েছে। 

মঙ্গলবার সুরকার ও সংগীত পরিচালক ফরিদ আহমেদ জানিয়েছেন, ফেসবুকের মাধ্যমে আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা মিমির সঙ্গে তার যোগাযোগ হয়েছে।

ব্যাংকক থেকে ফরিদ আহমেদকে ফারজানা মিমি জানিয়েছেন, আলাউদ্দিন আলীর শরীরে আবার ক্যান্সার ধরা পড়েছে। নতুন করে তার ফুসফুস ও যকৃতেও টিউমার পাওয়া গেছে। দুর্বলতার কারণে এখন তাকে কেমোথেরাপি দেয়া যাচ্ছে না। দুর্বলতা কাটানোর জন্য এখন চিকিৎসা চলছে। 
চিকিৎসকরা আশা করছেন, আগামী মাস তিনেকের মধ্যে তিনি দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন।

ব্যাংককের স্যামিটিভেজ সুকুমভিত হাসপাতালে চিকিৎসাধীন আলাউদ্দিন আলী। উন্নত চিকিৎসার জন্য গত ৬ অক্টোবর সকালে তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে আছেন স্ত্রী ফারজানা মিমি আর ছোট মেয়ে আদ্রিতা আলাউদ্দিন রাজকন্যা। 

গত ২২ জানুয়ারি রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন আলাউদ্দিন আলী। তখন শ্বাসকষ্টের পাশাপাশি তার উচ্চমাত্রায় জ্বর ছিল। কাশি হচ্ছিল। এ সময় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ২৫ জানুয়ারি সকালে তাকে লাইফসাপোর্ট দেয়া হয়। 

 গত ৮ এপ্রিল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এর পর ফিজিওথেরাপি নেয়ার জন্য তাকে মিরপুরে সিআরপিতে ভর্তি করা হয়।

Advertisement

আলাউদ্দিন আলী

Advertisement

আরও পড়ুন

তেলুগু শুনে উচ্ছ্বসিত সাই পল্লবী, কী বললেন রণবীর?

তেলুগু শুনে উচ্ছ্বসিত সাই পল্লবী, কী বললেন রণবীর?

হঠাৎ হিন্দুত্ববাদী নেতার বাড়িতে আমির খান

হঠাৎ হিন্দুত্ববাদী নেতার বাড়িতে আমির খান

বিজয়ের রাণাবালির সঙ্গে পুষ্পা-২’র তুলনা টানলেন রাশমিকা

বিজয়ের রাণাবালির সঙ্গে পুষ্পা-২’র তুলনা টানলেন রাশমিকা

ছয় দশক পর জনসম্মুখে ভ্যান গঘের চিত্রকর্ম, নিলামে উঠতে পারে ১৮ কোটি ডলারে

ছয় দশক পর জনসম্মুখে ভ্যান গঘের চিত্রকর্ম, নিলামে উঠতে পারে ১৮ কোটি ডলারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম