Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রথম বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল: জয়কে বললেন পিয়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯, ০৩:১৫ পিএম

প্রথম বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল: জয়কে বললেন পিয়া

মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। ছবি: সংগৃহীত

Advertisement

আগামী বছর দ্বিতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা।

একজনকে ইউরোপিয়ান বিয়ে করছেন তিনি। চলতি বছরের অক্টোবরে এ খবর ছড়িয়ে পড়ে শোবিজ অঙ্গনে।

পাত্রের পরিচয় পিয়া গণমাধ্যমে নিজেই জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তার হবু বরের নাম ওমার। পরিবারসহ ইউরোপেই থাকছেন তিনি।

বছর দেড়েক আগে ওমারের সঙ্গে তার পরিচয় হয় বলে জানিয়েছিলেন পিয়া। চলতি বছরের ১৯ জুলাই হয় এ জুটির বাগদান সম্পন্ন হয়েছে।

দ্বিতীয় বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বাস দেখা গেলেও বরাবরই প্রথম বিয়ে নিয়ে চুপ ছিলেন পিয়া বিপাশা।

তবে সম্প্রতি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘৩০০ সেকেন্ড’-এর ৭৬তম পর্বে এসে অকপটে এ বিষয়ে কথা বললেন পিয়া।

শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ওই শোতে এসে নিজের প্রথম বিয়েকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন পিয়া বিপাশা।

তিনি বলেন, তখন তো ছোট ছিলাম। ওই বিয়ের বিষয়টা একটা ভুল সিদ্ধান্ত ছিল। কারণ আঠারো বছরের আগে কারো বিয়ে করা উচিত নয়। অথচ আমি যখন মা হলাম তখন আমার বয়স ছিল মাত্র ষোল।

ভালোবেসেই তো বিয়ে করেছিলেন এমন প্রশ্নে পিয়া হেসে বলেন, ‘প্রথম ভালোবাসাকে কখনোই সিরিয়াসলি নেয়া উচিত নয়।’

তাহলে এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশি ছেলেকে পছন্দ হয়ে গেল? জয়ের এমন প্রশ্নে পিয়া বলেন, ‘বাংলাদেশে মনের মতো ছেলে পাইনি। এটাকে ভাগ্য বলতে পারেন। কপালে বিদেশি ছেলে লিখা ছিল, তাই হয়েছে’

দ্বিতীয় বিয়ে যেন ভুল সিদ্ধান্ত না হয় তা যাচাই করতে কেমন ছেলে খুঁজছিলেন পিয়া?

জয়ের এমন প্রশ্নের জবাবে পিয়া বলেন, আমার একটি মেয়ে রয়েছে। কিন্তু পরিবারের চাপ ছিল যেন আমি দ্বিতীয়বার বিয়ে করে সংসারি হই।  কিন্তু আমার ভাবনা ছিল যে, যাকে আমি বিয়ে করব সে যেন আমার ছোট্ট মেয়েকে তার নিজের সন্তানের মতো দেখে।

শোবিজ নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানান পিয়া।

তিনি বলেন, ২০১২ সালে আমি যখন লাক্স সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেই , তখন আমার যে মেয়ে আছে বিষয়টি কেউ জানত না।  যখন মডেলিংয়ে যোগ দেই তখন মেয়ে আছে খবরটি প্রকাশ করি। এরপরই নানা বাজে মন্তব্য শুনতে হয়েছে আমাকে।
অনেক সিনিয়র মডেলরাও আমাকে ‘বাচ্চার মা’ বলে হাসাহাসি করেছেন।  

‘এক বাচ্চার মা আসছে’ বা ‘বাচ্চার বাবার ঠিক নেই’-এরকম কথা বহুবার তিনি শুনেছেন বলে জানান।

কিন্তু বর্তমানে সেসব মানুষরাই এখন তাকে সম্মান করেন বলে জানান পিয়া বিপাশা।

জানা গেছে, বিয়ের পর ইউরোপেই থিতু হচ্ছেন পিয়া।  

প্রসঙ্গত ২০১২ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ ছবির সুবাদে বড় পর্দায় তার অভিষেক হয়। এর পর তিনি ‘মনের রাজা’, ‘এত প্রেম এত মায়া’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনে কাজ করছেন পিয়া বিপাশা।

 

Advertisement

পিয়া বিপাশা

Advertisement

আরও পড়ুন

‘আমার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছেন কেন?’—প্রশ্ন তানজিন তিশার

‘আমার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছেন কেন?’—প্রশ্ন তানজিন তিশার

টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে আনা, কে সেই সংগীতশিল্পী?

টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে আনা, কে সেই সংগীতশিল্পী?

একের পর এক বিতর্ক, তানজিন তিশার শনির দশা যেন ছাড়ছেই না

একের পর এক বিতর্ক, তানজিন তিশার শনির দশা যেন ছাড়ছেই না

এআই দিয়ে তৈরি ছবি সরানোর সুযোগ নেই ইনস্টাগ্রামে, অভিযোগ কৃতি শ্যাননের

এআই দিয়ে তৈরি ছবি সরানোর সুযোগ নেই ইনস্টাগ্রামে, অভিযোগ কৃতি শ্যাননের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম