Logo
Logo
×

Advertisement

বিনোদন

ছেলের সঙ্গে ঈশিতার গান ভাইরাল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৩:৩৭ পিএম

ছেলের সঙ্গে ঈশিতার গান ভাইরাল

Advertisement

নাটকের প্রিয়মুখ ঈশিতার পরিচিতি মূলত অভিনেত্রী হিসেবেই। তবে গানও গান তিনি। উপস্থাপনা, নৃত্য– সবকিছুতেই পারদর্শী এই সুদর্শনী। 

এবার নতুন আঙ্গিকে দর্শকদের সামনে হাজির হয়েছেন ঈশিতা। ছেলেকে নিয়ে গেয়েছেন গান। 'আবার এলো যে সন্ধ্যা' নামে গানটি বুধবার ইউটিউবে মুক্তি পেয়েছে। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি ইউটিউবে প্রকাশ পেয়েছে। দর্শক-শ্রোতারা হুমড়ি খেয়ে পড়েছেন এই গানে।

ঈশিতার গায়ক ছেলের নাম যাভীর। চার বছর বয়স থেকেই সে মায়ের সঙ্গে গুণগুণিয়ে গান গাইতে শিখে। 

গানটি নিয়ে ঈশিতা বলেন, ছেলের খুব শখ ছিল আমার সঙ্গে একটি গান করার। তাই দুজন মিলে গানটি করলাম। এই গানটি আমাদের দুজনেরই ভীষণ প্রিয়। আনন্দের সঙ্গে কাজটি করেছি আমরা সবাই। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

আবার এলো যে সন্ধ্যা মূলত কাভার সং। সংগীতশিল্পী লাকী আখন্দের এই গানটি দ্বৈতভাবে গেয়েছেন মা-ছেলে। ভিডিওতে মডেলও হয়েছেন ঈশিতা ও যাভীর।

এর আগে গেল বছর ঈশিতার গাওয়া 'আমার অভিমান' শিরোনামে একটি গান প্রকাশ হয়েছিল। শ্রোতারা ওই গানের প্রশংসা করেন।

Advertisement

ঈশিতা

Advertisement

আরও পড়ুন

তিশার শাড়িকাণ্ড মামলায় নতুন মোড়, তদন্তে সিআইডি

তিশার শাড়িকাণ্ড মামলায় নতুন মোড়, তদন্তে সিআইডি

পরীমনির জন্মদিনে স্নেহের আলিঙ্গন ওমর সানীর

পরীমনির জন্মদিনে স্নেহের আলিঙ্গন ওমর সানীর

ওরাই আমার পরিবারকে নোংরা ভাষায় আক্রমণ করেন: কৃতি শ্যানন

ওরাই আমার পরিবারকে নোংরা ভাষায় আক্রমণ করেন: কৃতি শ্যানন

‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে কেন এত ভয় পেতেন এ আর রহমান

‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে কেন এত ভয় পেতেন এ আর রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম